Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইরান আগে যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না: কংগ্রেসকে পেন্টাগন

আন্তর্জাতিক

রয়টার্স
02 March, 2026, 11:30 am
Last modified: 02 March, 2026, 11:40 am

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • উপসাগরীয় দেশগুলোর 'অনুরোধে' ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

ইরান আগে যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না: কংগ্রেসকে পেন্টাগন

কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, ইরান খুব শিগগিরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা অর্জনের পথে ছিল। তবে তার এ দাবি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সমর্থন পায়নি এবং বিষয়টি অতিরঞ্জিত বলেই মনে করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র।
রয়টার্স
02 March, 2026, 11:30 am
Last modified: 02 March, 2026, 11:40 am
পেন্টাগন। ছবি: অ্যালেক্স উং/গেটি ইমেজেস

রোববার কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, ইরান আগে থেকেই মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। বিষয়টি সম্পর্কে অবগত এমন দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায়। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, ইরানের কয়েকটি যুদ্ধজাহাজ ডুবে যায় এবং এক হাজারের বেশি স্থানে হামলা করা হয়।

তবে রোববার কংগ্রেসে দেওয়া এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পক্ষে দেওয়া একটি গুরুত্বপূর্ণ যুক্তিকে দুর্বল করেছে বলে মনে করা হচ্ছে।

এর এক দিন আগে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর ওপর ইরান 'আগাম হামলা' চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত নেন।

কর্মকর্তাদের একজন বলেন, ট্রাম্প "চুপচাপ বসে থেকে ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর ওপর হামলা হতে দেবেন না।"

হোয়াইট হাউসের মুখপাত্র ডিলান জনসন জানান, পেন্টাগনের কর্মকর্তারা সিনেট ও হাউসের জাতীয় নিরাপত্তা কমিটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান স্টাফদের ৯০ মিনিটের বেশি সময় ধরে ইরানে চালানো হামলার পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন।

বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চলজুড়ে সক্রিয় তাদের মিত্র বাহিনী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে তেহরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে—এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে।

এদিকে ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এই হামলা; এর লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি হুমকি দূর করা।

তিনি ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহ্বানও জানান।

অন্যদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ শুরু করেছেন। মধ্যস্থতাকারী ওমান শান্তি আলোচনা এখনও সম্ভব বলে জানালেও, সেই আলোচনা থেকে সরে আসার পক্ষে ট্রাম্প যে যুক্তি দিয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান খুব শিগগিরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করার সক্ষমতা অর্জনের পথে ছিল।

তবে তার এ দাবি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সমর্থন পায়নি এবং বিষয়টি অতিরঞ্জিত মনে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ইরানে হামলা / যুক্তরাষ্ট্র-ইসরায়েল / পেন্টাগন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • উপসাগরীয় দেশগুলোর 'অনুরোধে' ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net