ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত, দাবি ইসরায়েলি মিডিয়ার
আহমাদিনেজাদকে তার নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
মাহমুদ আহমাদিনেজাদ। ফাইল ছবি/সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। গতকাল শনিবার তাকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম মা'আরিবের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের প্রতি মুখোমুখি নীতি গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন।
