Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
উন্মুক্ত আবাসন খাত: সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা, বেড়েছে শেয়ারের দাম

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
29 January, 2026, 10:35 am
Last modified: 29 January, 2026, 10:39 am

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

উন্মুক্ত আবাসন খাত: সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা, বেড়েছে শেয়ারের দাম

গত ২২ জানুয়ারি সৌদি নিয়ন্ত্রক সংস্থার একটি ঘোষণার পরই বাজারে এই পরিবর্তন দেখা যায়। ওই ঘোষণায় বলা হয়েছিল, স্থানীয় সম্পত্তির মালিক হতে আগ্রহী বিদেশিদের আবেদন গ্রহণ শুরু করেছে দেশটি।
ব্লুমবার্গ
29 January, 2026, 10:35 am
Last modified: 29 January, 2026, 10:39 am
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাইরে খুজামে নবনির্মিত বাড়ি। ছবি: মায়া আনোয়ার/ব্লুমবার্গ

মক্কা ও মদিনাসহ সৌদি আরবের স্থানীয় আবাসন খাতে বিদেশিদের সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ দিয়ে নতুন আইন বাস্তবায়ন শুরু হয়েছে। এর প্রভাবে গত চার মাসে দেশটির আবাসন নির্মাণকারী ও ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার সৌদি শেয়ারবাজারের 'তাদাওউল রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইনডেক্স' ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সূচকটির অন্তর্ভুক্ত ১৭টি প্রতিষ্ঠানের সবকটির শেয়ারের দামই ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে প্রায় ১০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে মক্কা কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। এর পরেই রয়েছে দার আল আরকান রিয়েল এস্টেট।

আবাসন খাতের এই ইতিবাচক প্রবণতা সৌদি আরবের সার্বিক শেয়ার সূচককেও টানা তৃতীয় দিনের মতো বাড়তে সহায়তা করেছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল বার্ষিক পারফরম্যান্সের পর সূচকটি এখন জানুয়ারিতে লাভের পথে রয়েছে।

গত ২২ জানুয়ারি সৌদি নিয়ন্ত্রক সংস্থার একটি ঘোষণার পরই বাজারে এই পরিবর্তন দেখা যায়। ওই ঘোষণায় বলা হয়েছিল, স্থানীয় সম্পত্তির মালিক হতে আগ্রহী বিদেশিদের আবেদন গ্রহণ শুরু করেছে দেশটি।

এই সুযোগের আওতায় মক্কা ও মদিনার পাশাপাশি রিয়াদ ও জেদ্দার মতো শহরও রয়েছে। আগে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা মূলত মুসলিম নাগরিক ও সৌদি কোম্পানিগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আমওয়াল ক্যাপিটাল পার্টনার্সের প্রতিষ্ঠাতা অংশীদার ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ফাদি আরবিদ বলেন, 'এটি এমন একটি বাজার, যা দীর্ঘদিন ধরে সুসংবাদের অপেক্ষায় ছিল।' তিনি বলেন, 'আবাসন খাতের জন্য বাজার খুলে দেওয়া, বিশেষ করে মক্কা ও মদিনায়, নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ।'

বিদেশি মালিকানার সুনির্দিষ্ট নিয়মকানুন নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক সৌদি বিবৃতিতে ইঙ্গিত পাওয়া গেছে, আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতে সম্পত্তির বিদেশি মালিকানার অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়ে দেশটি এগোচ্ছে। নতুন আইনের আওতায় সৌদি নাগরিক নন—এমন ব্যক্তিরাও জমি কিনতে পারবেন।

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতিতে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা, তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গতি আনতেই গত জুলাইয়ে সৌদি আরব সম্পত্তি মালিকানা আইনে বড় ধরনের সংস্কার অনুমোদন দেয়।

এর পাশাপাশি, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিদেশি নাগরিকদের জন্য দেশটির শেয়ারবাজার বা ইকুইটি মার্কেটও উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / আবাসন খাত / ডেভেলপার / সম্পত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net