Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ডেনমার্কের ডাক বিভাগ

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
22 December, 2025, 12:00 pm
Last modified: 22 December, 2025, 12:03 pm

Related News

  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • ২০২২ সালের পর ডিজেলের দাম বেড়েছে ৬৯%: চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের দর সমন্বয়ের দাবি
  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ডেনমার্কের ডাক বিভাগ

দ্য গার্ডিয়ান
22 December, 2025, 12:00 pm
Last modified: 22 December, 2025, 12:03 pm
ছবি: ইপিএ

ডেনমার্কের ডাক বিভাগ আগামী ৩০ ডিসেম্বর তাদের শেষ চিঠিটি বিলি করবে। এর মধ্য দিয়ে দেশটিতে ৪০০ বছরেরও বেশি পুরোনো একটি ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে।

সুইডিশ ও ডেনিশ পোস্টাল সার্ভিসের একীভূত প্রতিষ্ঠান 'পোস্টনর্ড' চলতি বছরের শুরুতে চিঠি বিলি বন্ধের এই সিদ্ধান্তের কথা জানায়। ডেনিশ সমাজে 'ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের' কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ডেনমার্কে প্রতিষ্ঠানটির ১,৫০০ কর্মী ছাঁটাই এবং ১,৫০০ লাল ডাকবাক্স সরিয়ে ফেলা হবে।

ডেনমার্ককে 'বিশ্বের অন্যতম ডিজিটালাইজড দেশ' হিসেবে উল্লেখ করে পোস্টনর্ড জানায়, অনলাইনে কেনাকাটা বাড়ার সঙ্গে সঙ্গে চিঠির চাহিদা 'মারাত্মকভাবে কমেছে'। এই বাস্তবতায় তারা এখন থেকে চিঠির বদলে পার্সেল বা প্যাকেট পরিবহনে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৬২৪ সাল থেকে দেশটিতে চিঠি বিলি করে আসছে ডেনিশ পোস্টাল সার্ভিস। তবে গত ২৫ বছরে ডেনমার্কে চিঠি পাঠানোর হার ৯০ শতাংশেরও বেশি কমে গেছে।

পোস্টনর্ড ডেনমার্কের ডেপুটি চিফ এক্সিকিউটিভ কিম পেডারসেন বলেন, 'আমরা ৪০০ বছর ধরে ডেনিশ ডাকসেবা দিয়ে আসছি। তাই আমাদের ইতিহাসের এই অধ্যায়টি চুকিয়ে ফেলা একটি কঠিন সিদ্ধান্ত। ডেনিশরা ক্রমশ ডিজিটাল হয়ে উঠেছে, যার ফলে আজ খুব কম চিঠিই অবশিষ্ট আছে। এই পতন এতটাই উল্লেখযোগ্য যে চিঠির বাজার আর লাভজনক নেই।'

ডাক বিভাগ চিঠি বিলি বন্ধ করলেও ডেনিশরা চিঠি পাঠানোর সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হবেন না। 'দাও' নামের একটি ডেলিভারি সংস্থার মাধ্যমে তারা চিঠি পাঠাতে পারবেন। সংস্থাটি ১ জানুয়ারি থেকে তাদের সেবা সম্প্রসারিত করবে।

তবে আগের মতো ডাকবাক্সে চিঠি ফেলার সুযোগ থাকবে না। চিঠি পোস্ট করতে গ্রাহকদের 'দাও'-এর নির্দিষ্ট দোকানে যেতে হবে। আর বাড়ি থেকে চিঠি সংগ্রহ করাতে চাইলে গুনতে হবে অতিরিক্ত অর্থ। ডাকমাসুল পরিশোধ করতে হবে অনলাইনে বা অ্যাপের মাধ্যমে। ডেনিশ আইন অনুযায়ী, চিঠি পাঠানোর সুযোগ অবশ্যই থাকতে হবে। তাই 'দাও' যদি কখনো সেবা বন্ধ করে, তবে সরকারকে অন্য কাউকে নিয়োগ দিতে হবে।

চিঠি বিলি বন্ধের খবরে দেশটির ঐতিহ্যবাহী লাল ডাকবাক্সগুলো সংগ্রহের ধুম পড়ে যায়। চলতি মাসের শুরুতে ইতিমধ্যে সরিয়ে ফেলা ১,০০০টি ডাকবাক্স বিক্রির জন্য তোলা হলে মাত্র তিন ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। ভালো অবস্থায় থাকা প্রতিটি বাক্সের দাম ছিল ২,০০০ ড্যানিশ ক্রোন (প্রায় ২৩০ পাউন্ড) এবং কিছুটা পুরোনোগুলোর দাম ১,৫০০ ড্যানিশ ক্রোন। জানুয়ারিতে আরও ২০০টি বাক্স নিলামে তোলা হবে। অব্যবহৃত ডাকটিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে পোস্টনর্ড।

ডেনমার্কের 'মিটআইডি' বা জাতীয় ডিজিটাল আইডি ব্যবস্থার কারণে ব্যাংক থেকে শুরু করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট—সবকিছুই এখন ডিজিটাল। কর্তৃপক্ষের সব অফিশিয়াল যোগাযোগ স্বয়ংক্রিয়ভাবে ডাকের বদলে 'ডিজিটাল পোস্টে' পাঠানো হয়। দেশটির ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ৯৭ শতাংশই এই ব্যবস্থায় নিবন্ধিত। মাত্র ৫ শতাংশ মানুষ ডিজিটাল পোস্টের বাইরে থাকার অপশন বেছে নিয়েছেন।

তবে অবাক করা বিষয় হলো, তরুণদের মধ্যে চিঠি লেখার প্রবণতা কিছুটা ফিরে আসছে। 'দাও'-এর গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা অন্য বয়সীদের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি চিঠি পাঠাচ্ছে। গবেষক ম্যাডস আরলিয়েন-সোবর্গ মনে করেন, তরুণরা 'ডিজিটাল অতিমাত্রার বিপরীতে ভারসাম্য' খুঁজছে এবং চিঠি লেখা এখন একটি 'সচেতন পছন্দ' হয়ে দাঁড়িয়েছে।

কোপেনহেগেনের টেলিযোগাযোগ ও যোগাযোগ জাদুঘর 'ইনিগমা'র পরিচালক ম্যাগনাস রেস্টোফতে বলেন, 'মজার ব্যাপার হলো, বর্তমানে একটি হাতে লেখা চিঠি পাওয়ার মূল্য অনেক বেশি। মানুষ জানে, আপনি যদি হাতে একটি চিঠি লেখেন, তবে আপনি এর জন্য সময় এবং অর্থ দুটোই ব্যয় করেছেন।'

পরিবহন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নতুন বছরে ব্যবহারিক দিক থেকে খুব একটা পার্থক্য হবে না, কারণ মানুষ অন্য কোম্পানির মাধ্যমে চিঠি আদান-প্রদান করতে পারবে। তবে অনেকেই মনে করছেন, ডাক বিভাগের এই বিদায়ের মাধ্যমে একটি যুগের চূড়ান্ত সমাপ্তি ঘটল।

Related Topics

টপ নিউজ

ডাক বিভাগ / চিঠির বাক্স / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • লক্ষ্মীপুরে ৭০ অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • ২০২২ সালের পর ডিজেলের দাম বেড়েছে ৬৯%: চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটরদের দর সমন্বয়ের দাবি
  • বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net