Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জলবায়ু সংকটে উষ্ণ হচ্ছে আইসল্যান্ড, প্রথমবারের মতো মশা শনাক্ত

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
21 October, 2025, 09:10 pm
Last modified: 21 October, 2025, 09:12 pm

Related News

  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • বিলুপ্তপ্রায় পাখিদের রক্ষায় অভিনব উদ্যোগ: হাওয়াই দ্বীপপুঞ্জে ড্রোনে ছাড়া হচ্ছে লাখ লাখ মশা
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • ঈদের ছুটিতে ঢাকায় মশার উপদ্রব বেড়েছে

জলবায়ু সংকটে উষ্ণ হচ্ছে আইসল্যান্ড, প্রথমবারের মতো মশা শনাক্ত

এই প্রজাতিটি ঠান্ডা সহনশীল, এবং শীতকালে বেজমেন্ট বা খামারে আশ্রয় নিয়ে টিকে থাকতে পারে।
দ্য গার্ডিয়ান
21 October, 2025, 09:10 pm
Last modified: 21 October, 2025, 09:12 pm

আইসল্যান্ডের কিয়োস অঞ্চলে পাওয়া মশার প্রজাতি। ছবি: এলামি/ ভায়া দ্য গার্ডিয়ান

উত্তর মেরুর কাছাকাছি হওয়ায়– তুষার ঢাকা এক বরফের রাজ্যই ছিল আইসল্যান্ড। কিন্তু, এই ভুখণ্ডেও এখন জলবায়ু সংকটের প্রভাবে উষ্ণতা বাড়ছে, যার ফলে প্রথমবারের মতো মশা শনাক্ত হয়েছে দেশটিতে। এই ঘটনা আরও ইঙ্গিত দিচ্ছে, দেশটি এখন আগের তুলনায় কীটপতঙ্গের জন্য আরও অনুকূল পরিবেশে পরিণত হচ্ছে।

চলতি মাসের আগে পর্যন্ত আইসল্যান্ড ছিল বিশ্বের যে কয়েকটি ভূখণ্ড মশামুক্ত ছিল– আইসল্যান্ড ছিল তার একটি।  এর বাইরে একমাত্র মহাদেশ অ্যান্টার্কটিকায়ও মশা নেই। 
বিজ্ঞানীরা বহু বছর ধরেই সতর্ক করে আসছিলেন যে, আইসল্যান্ডে এক সময় মশা স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে, কারণ সেখানে প্রচুর জলাভূমি ও পুকুর রয়েছে, যা প্রজননের জন্য আদর্শ পরিবেশ।

যদিও তীব্র শীত কীটপতঙ্গের অনেক প্রজাতির টিকে থাকার পথে বাধা সৃষ্টি করে। তবে দেশটির তাপমাত্রা দ্রুত বাড়ছে—উত্তর গোলার্ধের গড় উষ্ণতার চেয়েও প্রায় চারগুণ দ্রুত। গলছে হিমবাহ, আর দেশটির জলসীমায় এখন দক্ষিণাঞ্চলীয় উষ্ণ সমুদ্রের মাছ যেমন ম্যাকারেলও ধরা পড়ছে।

আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের পতঙ্গবিদ ম্যাথিয়াস আলফ্রেদসন এই আবিষ্কারটি নিশ্চিত করেছেন। এক শখের বিজ্ঞানীর পাঠানো নমুনা নিজে পরীক্ষা করে তিনি মশাগুলো শনাক্ত করেন।

তিনি জানান, "কিডাফেল, কিয়োস অঞ্চলে 'সুলিসেটা অ্যানুলাটা' প্রজাতির তিনটি মশা পাওয়া গেছে—দুটি স্ত্রী ও একটি পুরুষ। এগুলো মথ ধরার জন্য ঝোলানো ওয়াইন রশিতে আটকা পড়ে।"

এই প্রজাতিটি ঠান্ডা সহনশীল, এবং শীতকালে বেজমেন্ট বা খামারে আশ্রয় নিয়ে টিকে থাকতে পারে।

মশাগুলো প্রথমে খুঁজে পান বিউর্ন হ্যালটাসন, যিনি ফেসবুকের 'ইনসেক্টস ইন আইসল্যান্ড' গ্রুপে বিষয়টি শেয়ার করেন। তিনি জানান, "১৬ অক্টোবর সন্ধ্যায় লাল ওয়াইনের ফাঁদে একটি অচেনা মাছির মতো পোকা দেখি। তখনই বুঝে যাই কিছু অস্বাভাবিক ঘটছে। দ্রুত ধরে ফেলার পর দেখি—এটি একটি স্ত্রী মশা।"

তিনি আরও দুটি মশা ধরেন এবং সেগুলো গবেষণা প্রতিষ্ঠানে পাঠান, যেখানে সেগুলোর পরিচয় নিশ্চিত করা হয়।

বিশ্ব উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির মশা নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যে এ বছর প্রথমবারের মতো- ডেঙ্গু রোগের বাহক এডিস ইজিপ্টাই -এর ডিম পাওয়া গেছে, আর কেন্ট এলাকায় শনাক্ত হয়েছে এশীয় টাইগার মশা (এডিস অ্যালবোপিক্টাস)। এই দুই প্রজাতিই বহিরাগত, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ ছড়ায়। 
 
Related Topics

টপ নিউজ

মশা / আইসল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মশা কবে থেকে মানুষের রক্ত পানে অভ্যস্ত হলো?
  • মার্চে চরমে পৌঁছাবে কিউলেক্স মশার উপদ্রব, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • বিলুপ্তপ্রায় পাখিদের রক্ষায় অভিনব উদ্যোগ: হাওয়াই দ্বীপপুঞ্জে ড্রোনে ছাড়া হচ্ছে লাখ লাখ মশা
  • বিয়ার পান করলেই কি মশারা বেশি আকৃষ্ট হয়? উত্তর খুঁজতে মিউজিক ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা
  • ঈদের ছুটিতে ঢাকায় মশার উপদ্রব বেড়েছে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net