Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রাজস্থানে মিলল জুরাসিক যুগের বিরল জীবাশ্ম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 August, 2025, 04:30 pm
Last modified: 26 August, 2025, 04:31 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

রাজস্থানে মিলল জুরাসিক যুগের বিরল জীবাশ্ম

গবেষণার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ জীবাশ্মবিজ্ঞানী ভি এস পরিহার এনডিটিভিকে বলেন, জীবাশ্মটি একটি মাঝারি আকারের ফাইটোসরের, যা লক্ষ বছর আগে নদীর ধারে বাস করত এবং মাছ খেয়ে বেঁচে থাকত।
টিবিএস ডেস্ক
26 August, 2025, 04:30 pm
Last modified: 26 August, 2025, 04:31 pm
গত সপ্তাহে কিছু গ্রামবাসী প্রথম কুমিরের মতো প্রজাতির দেহাবশেষ দেখতে পান। ছবি: এএনআই

ভারতের রাজস্থানের জয়সলমির একটি গ্রামে জুরাসিক যুগের বিরল প্রজাতির কুমির-সদৃশ জীবাশ্ম আবিষ্কার করেছেন গবেষকরা। খবর বিবিসি'র

'ফাইটোসর' নামে পরিচিত এই জীবাশ্মটির দৈর্ঘ্য ১.৫ থেকে ২ মিটার এবং এটি ২০ কোটিরও বেশি বছর পুরোনো বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যটির পানি বিভাগের জ্যেষ্ঠ হাইড্রোজিওলজিস্ট ড. নারায়ণদাস ইনখিয়া ও তার দল মেঘা গ্রামে খননের মাধ্যমে এটি উদ্ধার করে।

তিনি বিবিসিকে বলেন, এই স্থানে আরও অনেক লুকানো জীবাশ্ম থাকতে পারে, যা বিবর্তনের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তথ্য দিতে পারে।

তিনি আরও বলেন, 'এটি অঞ্চলটিকে জীবাশ্ম পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে গড়ে তুলতে পারে।'

ভূবিজ্ঞানী সিপি রাজেন্দ্রন জানান, ফাইটোসর ছিল আধা-জলচর সরীসৃপ, যা নদী ও স্থলভাগে বসবাস করত এবং পরবর্তীতে এটি বিবর্তনের মাধ্যমে বর্তমান কুমিরে রূপান্তরিত হয়।

গত সপ্তাহে কিছু গ্রামবাসী একটি লেক খননের সময় মাটিতে একটি বড় কঙ্কালের মতো গঠন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে খননের সময় জীবাশ্ম বিজ্ঞানীরা একটি জীবাশ্মাকৃত ডিমও খুঁজে পান, যা সম্ভবত ওই সরীসৃপের হতে পারে।

গবেষকরা বলছেন, আবিষ্কারের স্থানের আশেপাশের এলাকায় আরও অনেক লুকানো জীবাশ্ম থাকতে পারে। ছবি: এএনআই

গবেষণার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ জীবাশ্মবিজ্ঞানী ভি এস পরিহার এনডিটিভিকে বলেন, জীবাশ্মটি একটি মাঝারি আকারের ফাইটোসরের, যা লক্ষ বছর আগে নদীর ধারে বাস করত এবং মাছ খেয়ে বেঁচে থাকত।

রাজেন্দ্রনের মতে, এটি একটি বিরল জীবাশ্ম নমুনা হতে পারে, কারণ এখন পর্যন্ত পৃথিবীর অন্য অংশে এই প্রজাতির কেবল কিছু খণ্ডিত অংশই পাওয়া গেছে।

তবে এই আবিষ্কারগুলো খুব একটা বিস্ময়কর নয় বলে জানান গবেষকরা।

তাদের মতে, এলাকাটি একসময় এক পাশে নদী ও অন্য পাশে সমুদ্রবেষ্টিত ছিল।

ড. ইনখিয়া জানান, জয়সলমির 'লাঠি ফরমেশন' নামে পরিচিত একটি ভূতাত্ত্বিক গঠনের অংশ, যেখানে জুরাসিক যুগে ডাইনোসরদের বসবাস ছিল।

২০২৩ সালে এখানেই তিনি একটি জীবাশ্মাকৃত ডিম খুঁজে পান, যা ডাইনোসরের বলে ধারণা করা হয়।

এর আগে ২০১৮ সালে ভারতের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের বিজ্ঞানীরা এখান থেকে একটি জীবাশ্ম খুঁজে পান, যা পরবর্তীতে এ অঞ্চলে পাওয়া প্রাচীনতম তৃণভোজী ডাইনোসর হিসেবে শনাক্ত হয়।

Related Topics

টপ নিউজ

রাজস্থান / জীবাশ্ম / জুরাসিক যুগ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net