Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
হঠাৎ ট্রাম্পের ফোন, ঘুম থেকে তুলে বিবিসির সাংবাদিককে দিলেন সাক্ষাৎকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 July, 2025, 10:25 am
Last modified: 16 July, 2025, 11:07 am

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

হঠাৎ ট্রাম্পের ফোন, ঘুম থেকে তুলে বিবিসির সাংবাদিককে দিলেন সাক্ষাৎকার

ঘুমচোখে ফোন ধরতেই প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কণ্ঠ ভেসে এল: ‘হাই গ্যারি, আমি প্রেসিডেন্টের সাথে আছি, নিন কথা বলুন।’
টিবিএস ডেস্ক
16 July, 2025, 10:25 am
Last modified: 16 July, 2025, 11:07 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হঠাৎ হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ফোন করে বসেন। এটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে হঠাৎ টেলিফোনে কথা বলাটাই বেশি পছন্দ করেন।

'সোমবার সন্ধ্যায় আমার পালা এল। আর সত্যি বলতে কী, হোয়াইট হাউস থেকে যখন ফোন করল, তখন আমি ঘুমিয়ে ছিলাম' বলে জানান বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ও'ডোনোহু।

আমি প্রায় পাঁচ দিন ধরে মনে হচ্ছিল — পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের উপর হত্যার চেষ্টার এক বছর পূর্তি উপলক্ষ্যে তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবো।

ওই হামলার ঘটনাটি নিয়ে আমার প্রতিবেদন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল, সম্ভবত সেখান থেকেই প্রেসিডেন্টের নজরে পড়েছিলাম আমি। সুতরাং ভেবেছিলাম, এই সংযোগ হয়তো আমাকে একটি বিরল সাক্ষাৎকার এনে দিতে পারে — যেটি বিদেশি সংবাদমাধ্যমগুলোর জন্য খুব একটা সহজলভ্য নয় বিশেষ করে যুক্তরাষ্ট্রে।

গত রোববার রাতে আমাকে বলা হয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই কল আসবে — তাই আমার দলসহ আমরা রেকর্ড করার জন্য তৈরি ছিলাম, কিন্তু কলটা এল না।

শেষমেষ গত রাতে ধরে নিয়েছিলাম, আর বোধহয় সাক্ষাৎকার হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে একটানা রাস্তায় থাকার পর একদিনও বিশ্রাম না পেয়ে আমি ক্লান্ত — আর সেই ক্লান্তিতেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তখনই বেজে উঠল ফোন।

ঘুমচোখে ফোন ধরতেই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কণ্ঠ ভেসে এল: 'হাই গ্যারি, আমি প্রেসিডেন্টের সাথে আছি, নিন কথা বলুন।'

আমি দৌড়ে বসার ঘরে চলে গেলাম, হুড়োহুড়ি করে ডিজিটাল রেকর্ডার খুঁজছি — এর মধ্যে লাইন কেটে গেল, ভেবেছিলাম আর বোধহয় কিছু হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আবার লাইনে এল — আর প্রায় ২০ মিনিট ধরে ট্রাম্পের সাথে কথা বললাম: সেই দুঃখজনক রাতের কথা থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন নিয়ে তার ক্ষোভ, ন্যাটো নিয়ে তার নতুন দৃষ্টিভঙ্গি আর যুক্তরাজ্য নিয়ে তার ভাবনা — সবই উঠে এল এই কথোপকথনে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বিবিসির সাংবাদিক / ঘুম ভাঙালেন / অপ্রকাশিত সাক্ষাৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net