Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গাজা যুদ্ধবিরতি,জিম্মি মুক্তির আলোচনায় কাতারে পাঠাচ্ছে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক

রয়টার্স
06 July, 2025, 09:50 pm
Last modified: 06 July, 2025, 09:54 pm

Related News

  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

গাজা যুদ্ধবিরতি,জিম্মি মুক্তির আলোচনায় কাতারে পাঠাচ্ছে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল

কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে।
রয়টার্স
06 July, 2025, 09:50 pm
Last modified: 06 July, 2025, 09:54 pm
গাজায় ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হেটে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল।  যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস যে পরিবর্তনের কথা বলেছ—তা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়।

এর আগে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস গত শুক্রবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে "ইতিবাচক মনোভাবেই" সাড়া দিয়েছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে।

কিন্তু, বাস্তবতা আরও জটিল। হামাস-ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার মতে, এখনো উদ্বেগ রয়েছে মানবিক সহায়তা, রাফাহ সীমান্ত দিয়ে গমনাগমন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে।

এবিষয়ে শনিবার রাতে নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, হামাস (সম্ভাব্য চুক্তিতে) যে পরিবর্তন আনার চেষ্টা করছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে প্রতিনিধি দল কাতারে যাবে এবং কাতারের প্রস্তাবের ভিত্তিতে আলোচনার মাধ্যমে জিম্মিদের মুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে নেতানিয়াহু আগামীকাল সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বারবার বলে আসছেন, অবশ্যই হামাসকে নিরস্ত্র করতে হবে। তবে হামাস এপর্যন্ত নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। ধারণা করা হচ্ছে, হামাসের কাছে এখনো ২০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে এক সামরিক অভিযান চালালে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয়। এসময় ২৫১ জনকে জিম্মি করা হয়, এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান সংকটের সূত্রপাত করে।

ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এপর্যন্ত ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজার জনগণ বাস্তুচ্যুত হয়েছেন, মানবিক সংকট তীব্র হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। যদিও ইসরায়েল বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করেছে।

এই অবস্থায়, কাতারে আসন্ন এই আলোচনায় দুই পক্ষের অবস্থান কতটা নরম বা কঠোর থাকে, সেটিই নির্ধারণ করবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ভবিষ্যৎ। একইসঙ্গে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠকেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বিশ্ব সম্প্রদায়ের নজর থাকবে সেদিকে।
 
Related Topics

টপ নিউজ

গাজা / যুদ্ধবিরতি আলোচনা / কাতার / ইসরায়েল / প্রতিনিধি দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net