Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইরানে মার্কিন হামলার পর রাশিয়াকে আরো সক্রিয় হতে হবে: খামেনি

আন্তর্জাতিক

রয়টার্স
23 June, 2025, 03:50 pm
Last modified: 23 June, 2025, 03:51 pm

Related News

  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন

ইরানে মার্কিন হামলার পর রাশিয়াকে আরো সক্রিয় হতে হবে: খামেনি

ট্রাম্প ও ইসরায়েল এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা এবং সরকার পরিবর্তনের ব্যাপারে মন্তব্য করেছেন। রাশিয়া আশঙ্কা করছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়াবে।
রয়টার্স
23 June, 2025, 03:50 pm
Last modified: 23 June, 2025, 03:51 pm
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২০২২ সালের ২ নভেম্বর তেহরানে এক বৈঠকে বক্তব্য রাখছেন। সূত্র : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পর সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো পাঠান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সম্ভাবনা এবং সরকার পরিবর্তনের ব্যাপারে মন্তব্য করেছেন। রাশিয়া আশঙ্কা করছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়াবে।

এক শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি চিঠি নিয়ে মস্কো গেছেন। চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো হয়েছে। এতে ইরান রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সহযোগিতা চেয়েছে।

পুতিন ইসরায়েলি হামলার নিন্দা করলেও, যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং পরমাণু ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

রয়টার্সকে ইরানের কয়েকটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাশিয়ার সহায়তায় তেমন সন্তুষ্ট নয় তেহরান। দেশটি চায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পুতিন আরও শক্ত অবস্থান নিক। তবে তেহরান কী ধরনের সহায়তা চাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সূত্রগুলো।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন আরাগচিকে গ্রহণ করবেন, তবে কী আলোচনা হবে তা জানায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে ইরান ও রাশিয়া নিজেদের অবস্থান সমন্বয় করছে।

পুতিন আগেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, উত্তেজনা কমাতে মস্কোর কিছু প্রস্তাব তারা উভয় পক্ষকেই দিয়েছে এবং এতে করে ইরান যেন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার চালিয়ে যেতে পারে, সেটাও নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে পুতিন স্পষ্ট জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারে—এমন সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করতে চান না।

পুতিন বলেন, ইসরায়েল মস্কোকে আশ্বস্ত করেছে যে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন দুটি চুল্লি নির্মাণে নিয়োজিত রুশ বিশেষজ্ঞদের ক্ষতি করবে না তারা।

রাশিয়া বহুদিন ধরেই তেহরানের মিত্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটোক্ষমতাসম্পন্ন সদস্য হিসেবে ইরানের পরমাণু আলোচনা ও চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ওই চুক্তি বাতিল করেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধে চতুর্থ বছরের মতো জড়িয়ে থাকা পুতিন এখনো প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান নিয়ে সরাসরি সংঘাতে যেতে আগ্রহ দেখাননি। এমন সময় ট্রাম্প আবারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

 


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

ইরান আক্রমণ / ইরান-ইসরায়েল / ইরান-রাশিয়া / আয়াতুল্লাহ খামেনি / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net