Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পাকিস্তানের হামলায় রাফাল ভূপাতিত: দাসোর শেয়ারে ধস, চীনের চেংডুর শেয়ার ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2025, 03:45 pm
Last modified: 09 May, 2025, 10:11 pm

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে

পাকিস্তানের হামলায় রাফাল ভূপাতিত: দাসোর শেয়ারে ধস, চীনের চেংডুর শেয়ার ঊর্ধ্বমুখী

ভারত-পাকিস্তানের এ সংঘাত শুরু হওয়ার পর, চীনের চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসিএ)-এর শেয়ারের দাম দুই দিনের ব্যবধানে প্রায় ২০ শতাংশের বেশি বেড়েছে।  
টিবিএস ডেস্ক
09 May, 2025, 03:45 pm
Last modified: 09 May, 2025, 10:11 pm
ছবি: রয়টার্স

পাকিস্তানের দাবি অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে—যার মধ্যে রয়েছে ভারতের বহুল আলোচিত তিনটি রাফাল জেট।

ঘটনার পরপরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে, এর প্রভাব পড়ে রাফাল জেটের নির্মাতা ফরাসি কোম্পানি দাসোর এভিয়েশনের শেয়ার বাজারে। টানা দুই দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, জেট ভূপাতিত করার কৃতিত্বে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধবিমান জে-১০সি এবং জেএফ-১৭ এর নির্মাতা সংস্থা চীনের চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসিএ)-এর শেয়ারের দাম বেড়েছে। 

বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে দাসোর ধসের এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় (জিএমটি) দাসোর এভিয়েশনের শেয়ার মূল্য নেমে আসে ৩৬২ দশমিক শূন্য ৫ ডলার বা ৩২০ দশমিক ২ ইউরোতে। যেখানে দুই দিন আগেও সেটি ছিল ৩৭৩ দশমিক ৮ ডলার বা ৩৩১ দশমিক ২ ইউরো।

অন্যদিকে, ভারত-পাকিস্তানের এ সংঘাত শুরু হওয়ার পর, চীনের চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসিএ)-এর শেয়ারের দাম দুই দিনের ব্যবধানে প্রায় ২০ শতাংশের বেশি বেড়েছে।  

শেয়ারবাজার সংশ্লিষ্ট ওয়েবসাইট মার্কেটওয়াচের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ মে) ভারতের হামলার দিনও (সিএসিএ)-এর শেয়ার মূল্য ছিল ৫৯ দশমিক ২৩ ইয়ুয়ান। জে-১০ যুদ্ধবিমানের মাধ্যমে রাফাল গুলি করে নামানো হয়েছে—এমন তথ্য প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার (৯ মে) সকালেই প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। শেংজেন স্টক এক্সচেঞ্জে ওই দিনের শুরুতে চেংডু এয়ারক্রাফট করপোরেশন ৭০ ইয়ুয়ানে লেনদেন শুরু করে এবং দিনের শেষে লেনদেন বন্ধ হয় ৮৩ দশমিক ২০ ইয়ুয়ানে। 

মঙ্গলবার রাতে পাকিস্তানে 'অপারেশন সিন্দুর' নামে সামরিক অভিযান চালায় ভারত। ভারতের দাবি, তাদের লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি 'সন্ত্রাসী অবকাঠামো'। এর জবাবে পাকিস্তান চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান দিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানায়, যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্স নির্মিত রাফাল। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার সংসদে বলেন, 'আমাদের ফাইটার জেট ভারতীয় রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তিনটি রাফাল ছিল। আমাদের দিক থেকে ছিল জে-১০সি, যা চীনের সহযোগিতায় তৈরি।'

পাকিস্তানের দাবি সত্যি হলে এটি হবে জে-১০সি যুদ্ধবিমানের ইতিহাসে আকাশযুদ্ধে প্রথম সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা।

পাকিস্তানের এ দাবি নিয়ে ভারত আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ফরাসি এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে, পাকিস্তান একটি রাফালে জেট গুলি করে নামিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।

চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান জে-১০ দিয়ে ভারতের অন্তত দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে রয়টার্সকেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। 

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের জে-১০ যুদ্ধবিমান থেকে ভারতের যুদ্ধবিমানের ওপর আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এয়ার টু এয়ার মিসাইল) ছোড়া হয়, যার ফলে অন্তত দুটি বিমান ধ্বংস হয়।

আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ভূপাতিত বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। তিনি আরও নিশ্চিত করেন, পাকিস্তানের বহরে থাকা মার্কিন তৈরি এফ-১৬ বিমানগুলো এই অভিযানে অংশ নেয়নি।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / রাফাল যুদ্ধ বিমান / যুদ্ধবিমান / চীনের যুদ্ধবিমান / জে-১০সি / চেংডু এয়ারক্রাফট করপোরেশন (সিএসিএ) / শেয়ার / শেয়ারবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net