Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
১৯৬২ সালে নিখোঁজ, ৬৩ বছর পর মিসিং কেস ফাইল অনুসন্ধানে বেরোলো: তিনি ‘জীবিত ও সুস্থ’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 May, 2025, 12:05 pm
Last modified: 05 May, 2025, 12:09 pm

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার

১৯৬২ সালে নিখোঁজ, ৬৩ বছর পর মিসিং কেস ফাইল অনুসন্ধানে বেরোলো: তিনি ‘জীবিত ও সুস্থ’

অড্রি বাকবার্গ ২০ বছর বয়সে ১৯৬২ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্রের ছোট শহর রিডসবার্গে তার বাড়ি থেকে নিখোঁজ হন।
টিবিএস ডেস্ক
05 May, 2025, 12:05 pm
Last modified: 05 May, 2025, 12:09 pm
অড্রি বাকবার্গ। ছবি: উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি

প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি মামলাটি নতুন করে পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি'র।

অড্রি বাকবার্গ ২০ বছর বয়সে ১৯৬২ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্রের ছোট শহর রিডসবার্গে তার বাড়ি থেকে নিখোঁজ হন।

সাউক কাউন্টির শেরিফ চিপ মাইস্টার এক বিবৃতিতে জানিয়েছেন, 'বাকবার্গ তার নিজের সিদ্ধান্তেই নিখোঁজ হয়েছিলেন। এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অসৎ উদ্দেশ্যে করা হয়নি।'

শেরিফ জানিয়েছেন, বাকবার্গ উইসকনসিনের বাইরে বাস করছিলেন। তবে এর বেশি কোনো তথ্য তিনি দেননি।

একটি অ-লাভজনক সংস্থা উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি জানিয়েছে, অড্রি বাকবার্গ নিখোঁজ হওয়ার সময় বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে ৮২ বছর বয়সী বাকবার্গ নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে তার স্বামীর বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করেছিলেন। ১৫ বছর বয়সে যাকে তিনি বিয়ে করেছিলেন, সে তাকে মারধর করে এবং হত্যা করার হুমকি দিয়েছিল।

নিখোঁজ হওয়ার দিন অড্রি বাকবার্গ তার কর্মস্থল উলেন মিলে বেতন নিতে যাচ্ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, সেদিন বাকবার্গের সঙ্গে এক দম্পতির ১৪ বছর বয়সী বেবিসিটারও ছিলেন। পুলিশকে তিনি জানান, তারা দুজন একসঙ্গে একটি গাড়িতে লিফট নিয়ে ম্যাডিসন শহরে (উইসকনসিনে রাজ্যের রাজধানী) যান। সেখান থেকে তারা বাসে করে প্রায় ৪৮০ কিলোমিটার দূরের ইন্ডিয়ানাপলিস শহরে পৌঁছান।

ইন্ডিয়ানাপলিসে গিয়ে ওই কিশোরী ভয় পেয়ে বাড়ি ফিরতে চান। তবে অড্রি বাকবার্গ যেতে রাজি হননি। তাকে সর্বশেষ বাসস্ট্যান্ড থেকে হেঁটে দূরে চলে যেতে দেখা যায়।

সাউক কাউন্টি শেরিফের দপ্তর জানায়, দীর্ঘ বছর ধরে নানা সূত্র ধরে অনুসন্ধান চালানো হলেও মামলাটি একসময় বন্ধ হয়ে যায়। চলতি বছর পুরোনো নথিপত্র নতুন করে পর্যালোচনা করা হয়।

এই মামলার তদন্তকারী গোয়েন্দা আইজ্যাক হ্যানসন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানান, অড্রি বাকবার্গের বোনের একটি অনলাইন বংশ অনুসন্ধান প্রোফাইল এ ঘটনার রহস্যভেদে বড় ভূমিকা রাখে।

তিনি জানান, অড্রি বাকবার্গ বর্তমানে যেখানে থাকেন, সেখানকার শেরিফের সঙ্গে যোগাযোগ করে তিনি ফোনে ওই নারীর সঙ্গে ৪৫ মিনিট কথা বলেন।

গোয়েন্দা হ্যানসন বলেন, 'আমার মনে হয়েছে, তিনি পুরোনো জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং নিজের মতো করেই জীবন চালিয়ে গেছেন। ফোনে তার কণ্ঠে সন্তুষ্টি ছিল, আত্মবিশ্বাস ছিল। কোনো অনুশোচনা ছিল না।'
 
Related Topics

টপ নিউজ

নিখোঁজ / জীবিত / সুস্থ / মার্কিন নারী / মিসিং কেস ফাইল অনুসন্ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net