Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ফ্লোরিডায় গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2025, 11:35 am
Last modified: 06 March, 2025, 11:41 am

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

ফ্লোরিডায় গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

তিনি দুটি কানের দুল চুরি করে দৌড়ে পালিয়ে যান।
টিবিএস ডেস্ক
06 March, 2025, 11:35 am
Last modified: 06 March, 2025, 11:41 am
ছবি: অরল্যান্ডো পুলিশ

ফ্লোরিডায় এক ব্যক্তি প্রায় ৭ লাখ ডলারের (প্রায় ৮ কোটি টাকা) গয়না চুরি করে গ্রেপ্তার এড়াতে তা গিলে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির। 

অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সি জেথান গিল্ডার, নিজেকে 'একজন পেশাদার অ্যাথলেটের প্রতিনিধি' বলে পরিচয় দেন। এর ফলে, টিফানি অ্যান্ড কো. নামের বিখ্যাত গয়নার দোকানের কর্মীরা তাকে বেশ কয়েকটি উচ্চমূল্যের গয়না দেখান।

এরপর তিনি দুটি কানের দুল চুরি করে দৌড়ে পালিয়ে যান।

পুলিশ তাকে ওইদিনই ধরে ফেলে। তখন কর্মকর্তারা দেখতে পান, তিনি চুরি করা গয়নাগুলো গিলে ফেলছেন বলে মনে হচ্ছে।

গিল্ডার প্রায় ৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার মূল্যের দুটি কানের দুল চুরি করেন। এছাড়া, তিনি আরও একটি হীরার আংটি নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে সেটি পালানোর সময় পড়ে যায়।

পুলিশ পরে তার এক্স-রে প্রকাশ করে, যেখানে পেটের ভেতরে একটি অস্বাভাবিক বস্তু থাকার ইঙ্গিত পাওয়া যায়। তবে চুরি যাওয়া গয়নাগুলো উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে অরল্যান্ডো পুলিশ কোনো মন্তব্য করেনি।

পুলিশ আরও জানিয়েছে, গিল্ডার এর আগেও টিফানি অ্যান্ড কো. থেকে চুরি করেছেন। ২০২২ সালে তিনি টেক্সাসের একটি দোকান থেকে চুরি করেছিলেন।

এছাড়াও, কলোরাডোর বিভিন্ন মামলায় তার নামে ৪৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এই ঘটনায় গিল্ডারের বিরুদ্ধে মুখোশ পরে ডাকাতি এবং এক লাখ ডলারের বেশি মূল্যের মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

Related Topics

টপ নিউজ

গয়না / চোর / ফ্লোরিডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির
  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net