Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

সিএনএন
11 January, 2025, 01:35 pm
Last modified: 11 January, 2025, 01:35 pm

Related News

  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মুটে এগেদে গ্রিনল্যান্ডের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, "আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, নিজেদের বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে... এটি এমন কিছু যা সবারই সম্মান করা উচিত।"
সিএনএন
11 January, 2025, 01:35 pm
Last modified: 11 January, 2025, 01:35 pm
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে। ছবি: এএফপি

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে শুক্রবার বলেছেন, তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত। ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি আর্কটিক দ্বীপটির নিয়ন্ত্রণ চান।

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেছেন, ডেনমার্কের আধা-স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া "অতি জরুরি"। তিনি সামরিক শক্তি বা অর্থনৈতিক উপায় ব্যবহার কিংবা ডেনমার্কের ওপর শুল্ক আরোপ করার সম্ভাবনাও বাদ দেননি।

কোপেনহেগেনের একটি প্রেস কনফারেন্সে মুটে এগেদকে জিজ্ঞাসা করা হয় তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন কি না। তখন তিনি উত্তরে বলেন, "না, কিন্তু আমরা কথা বলতে প্রস্তুত।"

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন একই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। তিনি বৃহস্পতিবার বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। তবে, তিনি মনে করেন, ট্রাম্পের অভিষেকের আগে বৈঠক সম্ভব না।

গ্রিনল্যান্ডে ৫৭ হাজার মানুষ বাস করে। ১৯৫৩ সাল পর্যন্ত একটি ডেনিশ উপনিবেশ ছিল। কিন্তু বর্তমানে এটি একটি স্বশাসিত ডেনিশ অঞ্চল। ২০০৯ সালে একটি ভোটের মাধ্যমে গ্রিনল্যান্ড স্বাধীনতা দাবি করার অধিকার লাভ করেছিল।

এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপের উত্তরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে।

মুটে এগেদে গ্রিনল্যান্ডের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, "আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, নিজেদের বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে... এটি এমন কিছু যা সবারই সম্মান করা উচিত।"

তিনি বলেন, "কিন্তু এর মানে এই নয় যে আমরা ডেনমার্কের সঙ্গে সব সম্পর্ক, সব সহযোগিতা এবং সব সম্পর্ক ছিন্ন করছি।"

সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটিতে একটি স্বাধীনতা আন্দোলন শক্তি লাভ করেছে। মুটে এগেদে তার বক্তব্যে এই নিয়ে আলোচনা করেছেন।

Related Topics

টপ নিউজ

গ্রিনল্যান্ড / গ্রিনল্যান্ড ক্রয় প্রস্তাব / ট্রাম্প / মুটে এগেদে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net