Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘ওহ কানাডা’: কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে নতুন মানচিত্রের ছবি পোস্ট করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

আরটি, এনডিটিভি
08 January, 2025, 01:05 pm
Last modified: 08 January, 2025, 01:07 pm

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

‘ওহ কানাডা’: কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে নতুন মানচিত্রের ছবি পোস্ট করলেন ট্রাম্প

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি পোস্ট করেছেন, যেখানে দুটি দেশের এলাকা মার্কিন পতাকার রঙে আঁকা হয়েছে এবং সঙ্গে লেখা ছিল, “ওহ কানাডা।”
আরটি, এনডিটিভি
08 January, 2025, 01:05 pm
Last modified: 08 January, 2025, 01:07 pm
ছবি: ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পোস্ট থেকে স্ক্রিনশট নেওয়া

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন মানচিত্র শেয়ার করেছেন, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। কানাডাকে 'আর্থিক শক্তি' ব্যবহার করে যুশোষণের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এই ছবিটি পোস্ট করেন। এর আগে, কানাডার কর্মকর্তারা তার এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে একক দেশ হিসেবে দেখানো হয়েছে। রাজ্য সীমানা মুছে ফেলা হয়েছে এবং নতুন এই সত্ত্বায় 'ইউনাইটেড স্টেটস' লেখা ছিল।

এরপর তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে দুটি দেশের এলাকা মার্কিন পতাকার রঙে আঁকা হয়েছে এবং সঙ্গে লেখা ছিল, "ওহ কানাডা।"

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র "আর্থিক শক্তি" ব্যবহার করে তার প্রতিবেশী দেশ কানাডাকে শোষণ করতে পারে এবং তিনি কানাডার পণ্যগুলোর ওপর কড়া শুল্ক আরোপের হুমকি দেন।

তিনি বলেন, "আপনি ওই কৃত্রিমভাবে আঁকা সীমানাটা সরিয়ে দিলে দেখবেন কী হয়। এটি জাতীয় নিরাপত্তার জন্যও অনেক ভালো হবে।" 

কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, এটা কখনোই সম্ভব নয়।"

দেশটির বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পয়লিভরও একইভাবে বলেছেন, "কানাডা কখনো ৫১তম রাজ্য হবে না।"

ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাবের প্রত্যাখ্যান সত্ত্বেও, অটোয়ার রাজনীতিবিদরা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথা বলেছেন। কারণ কানাডা নির্বাচনী মৌসুমে প্রবেশ করছে।

৭৮ বছর বয়সী ট্রাম্পের কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কখনোই ভালো সম্পর্ক ছিল না। ২০১৭-২০২১ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার ধারণাটি উপস্থাপন করে এসেছেন। তিনি এই ধারণাটি প্রথমবার ট্রুডোর সঙ্গে মার-এ-লাগোতে ৫ নভেম্বর নির্বাচনী জয় পাওয়ার পর সাক্ষাতের সময় উত্থাপন করেন। এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার এই বিষয়টি উল্লেখ করেছেন।

তিনি আগেই ট্রুথ সোশ্যাল-এ এ মন্তব্য করেছিলেন, "কানাডার অনেক মানুষ ৫১তম রাজ্য হতে ভালোবাসে। যুক্তরাষ্ট্র আর কানাডার বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি সহ্য করতে পারবে না, যা কানাডাকে টিকিয়ে রাখতে প্রয়োজন। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন।" 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / কানাডা / জাস্টিন ট্রুডো / মানচিত্র / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net