Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান সিরিয়ার নতুন নেতা আল-জোলানি

আন্তর্জাতিক

আরটি
30 December, 2024, 09:55 am
Last modified: 30 December, 2024, 09:55 am

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান সিরিয়ার নতুন নেতা আল-জোলানি

আল-জোলানি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করা সিরিয়ার “কৌশলগত স্বার্থ”। নতুন সরকার বিদেশি শক্তির সঙ্গে যেকোনো সংঘাত এড়াতে চায়।
আরটি
30 December, 2024, 09:55 am
Last modified: 30 December, 2024, 09:55 am
আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি: সংগৃহীত

সিরিয়ার ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বাধীন নতুন সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। সংগঠনের প্রধান আহমেদ হুসেইন আল-শারা, যিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত, রোববার (২৯ ডিসেম্বর) আল-আরাবিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

জোলানি বলেন, তার সরকার রাশিয়ার সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলবে না। তিনি বলেন, "আমরা চাই না রাশিয়া এমনভাবে সিরিয়া ত্যাগ করুক, যা দুই দেশের দীর্ঘ সম্পর্কের জন্য সম্মানজনক হবে না।"

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামাস্কাসের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদ পদত্যাগ করেন। এরপর রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাশিয়া বর্তমানে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত খামেইমিম বিমানঘাঁটি এবং তরতুস নৌঘাঁটি পরিচালনা করছে। ২০১৭ সালে দুই দেশের মধ্যকার এক চুক্তি অনুযায়ী, রুশ সেনারা ৪৯ বছর পর্যন্ত এসব ঘাঁটিতে থাকতে পারবে।

আল-জোলানি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করা সিরিয়ার "কৌশলগত স্বার্থ"। নতুন সরকার বিদেশি শক্তির সঙ্গে যেকোনো সংঘাত এড়াতে চায়।

এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন, "সিরিয়ার নেতৃত্ব রাশিয়াকে উত্তেজিত করতে চায় না।" তারা চায় মস্কো এমন একটি সুযোগ পাক, যাতে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করা যায়।

রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে হওয়া চুক্তিগুলো বৈধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে স্বাক্ষরিত।

তিনি বলেন, ১ মার্চ পর্যন্ত চলা স্থানান্তরকাল শেষে রাশিয়া দামাস্কাসের নতুন নেতৃত্বের সঙ্গে সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

কিছুদিন আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, মস্কো "সিরিয়ার পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে" এবং সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে।

অজ্ঞাত সূত্রের বরাতে টাস নিউজ জানায়, মস্কো সাময়িক নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছে। তাই সামরিক ঘাঁটিগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

নভেম্বরের শেষ দিকে এইচটিএস-এর নেতৃত্বে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আকস্মিক হামলা চালিয়ে সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। তারা রাজধানী দামাস্কাসেরও দখল নেয়। দ্রুত অগ্রগতি দেখে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা হতবাক হন। প্রেসিডেন্ট আসাদ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

Related Topics

টপ নিউজ

সিরিয়া / আবু মোহাম্মদ আল-জোলানি / রাশিয়া / বাশার আল-আসাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net