Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শেক্সপিয়ার, সিলভিয়া প্লাথ, এলিয়টের চেয়ে চ্যাটজিপিটির লেখা কবিতা বেশি পছন্দ পাঠকের!

আন্তর্জাতিক

এল পাইস
18 November, 2024, 10:30 am
Last modified: 18 November, 2024, 10:32 am

Related News

  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

শেক্সপিয়ার, সিলভিয়া প্লাথ, এলিয়টের চেয়ে চ্যাটজিপিটির লেখা কবিতা বেশি পছন্দ পাঠকের!

সবচেয়ে বেশি রেটিং পাওয়া পাঁচ কবিতা লিখেছে এআই। আর সবচেয়ে কম রেটিং পাওয়া কবিতাগুলো মানুষের লেখা।
এল পাইস
18 November, 2024, 10:30 am
Last modified: 18 November, 2024, 10:32 am

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি গবেষণায় চ্যাটজিপিটি ৩.৫ ব্যবহার করে ওয়াল্ট হুইটম্যানের ভাষাশৈলীতে একটি কবিতা লেখা হয়েছিল। লেখানোর পরে কবিতাটি প্রায় ৭০০ জন সাধারণ পাঠককে পড়তে দেওয়া হয়। 

এই পাঠকদের কবিতার ওপর কোনো বিশেষায়িত জ্ঞান নেই। ক্লাসিক ইংরেজি কবিতা ও এআইকে (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কয়েক সেকেন্ডে লেখানো একই লেখনশৈলীর কবিতা দেওয়া হয় তাদেরকে। তারপর বলা হয় কোনটি বেশি ভালো, তা বাছাই করতে। 

গবেষণাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা কয়েক ডজন কবিতার সঙ্গে চসার, শেক্সপিয়ার, টি.এস. এলিয়ট, সিলভিয়া প্লাথ, এমিলি ডিকিনসন ও অ্যালেন গিন্সবার্গের মতো ইংরেজি ভাষার বিখ্যাত কবিদের লেখার তুলনা করা হয়।  

সম্প্রতি 'সায়েন্টিফিক রিপোর্টস'-এ নতুন ওই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

গবেষকরা দুই ধরনের পরীক্ষা চালান—১. অংশগ্রহণকারীদের একটি কবিতা দিয়ে জানতে চাওয়া হয় সেটি মানুষের লেখা নাকি এআইয়ের লেখা; এবং ২. কবিতাগুলোর মান কেমন, তা জানতে চাওয়া হয়।  

দুটি ক্ষেত্রেই এআইয়ের লেখা কবিতা মানুষের লেখা বলে ভোট পেয়েছে; অনেকে তো মানুষের লেখা কবিতার চেয়ে এআইয়ের লেখা কবিতাই পছন্দ করেছেন বেশি। 

উল্লেখযোগ্য বিষয় হলো, গবেষকরা চ্যাটজিপিটি থেকে পাওয়া 'সেরা' কবিতা বাছাই করেননি। বরং প্রথম নির্দেশনায় যে লেখাটি দিয়েছে, সেটিই ব্যবহার করা হয়েছিল।  

এর কারণ কী? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, কবিতা হৃদয়ঙ্গম করা স্বভাবতই কঠিন। আর অংশগ্রহণকারী পাঠকরা সহজবোধ্য কবিতাগুলোই পছন্দ করতেন। তারা বিশ্বাস করেছেন, এই কবিতাগুলো মানুষেরই লেখা।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণার সহ-লেখক ব্রায়ান পোর্টার বলেন, 'ফলাফল বলছে, গড়পড়তা পাঠক এমন কবিতাই পছন্দ করেন, যা সহজে বোঝা যায়।"'

 গবেষণায় অংশ নেওয়া পাঠকরা টি.এস. এলিয়টের মতো কবিদের লেখাকে 'অলীক' বলে মনে করেছেন। তাদের মতে, এরকম ভাষায় লেখা মানুষের পক্ষে অসম্ভব। সবচেয়ে বেশি রেটিং পাওয়া পাঁচ কবিতার সবগুলোই লিখেছে এআই। আর সবচেয়ে কম রেটিং পাওয়া কবিতাগুলো মানুষের লেখা।

পোর্টার জানান, অনেক অংশগ্রহণকারী বলেছেন, কবিতায় আবেগীয় উপাদানের উপস্থিতিই বলে দেয় যে সেটি মানুষের লেখা। যদিও তাদের বাছাই করা ওই কবিতাগুলো এআই-ই লিখেছে। আবার অনেকে মানুষের লেখা জটিল বা বিভ্রান্তিকর লাইন পড়ে ধরে নিয়েছেন, সেগুলো এআইয়ের ত্রুটি, কবির ভাষা নয়। 

এ গবেষণার মূল লক্ষ্য ছিল এআই মানুষের লেখনশৈলী কতটা অনুকরণ করতে পারে, তা যাচাই করা। এ পরীক্ষায় এআই সফলভাবেই উত্তীর্ণ হয়েছে।

পোর্টার বলেন, 'এই পরীক্ষার থেকে পাওয়া মূল ফলাফল হলো: এআইয়ের এমন কবিতা তৈরির সক্ষমতা আছে যা মানুষের লেখার মতোই আবেগ ও আইডিয়া প্রকাশ করে।'

সমালোচক, একাডেমিক কিংবা কবিতা বিশেষজ্ঞরা দল এ বিষয়ে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারতেন কি না, এ প্রশ্নও এসেছে। 

স্পেনের একদল একাডমিক ইতিমধ্যে এ প্রশ্ন তুলেছেন। আর্জেন্টাইন লেখক প্যাট্রিসিও প্রনের যৌথ গবেষণায় তারা এআইয়ের লেখা গল্পের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন। এআইয়ের লেখা ও মানুষের লেখা সমালোচকদের একটি প্যানেল দিয়ে যাচাই করিয়েছেন তারা। এ লড়াইয়ে জয়ী হয়েছে মানুষ।

এ গবেষণার লেখক অধ্যাপক হুলিও গঞ্জালো বলেন, 'সমালোচক ও সাধারণ পাঠকের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।'

আরেক গবেষক গুইলার্মো মার্কো বলেন, 'এআই অনায়াসেই সাধারণ পাঠকদের বিভ্রান্ত করতে পারে।' 

গবেষণায় আরেকটি মজার ব্যাপার দেখা গেছে। অংশগ্রহণকারীকে জানানো হয়েছে তার পছন্দ করা কবিতাটি এআইয়ের লেখা, আপনাআপনিই সঙ্গে ওই কবিতার ওপর তার পছন্দের মাত্রা কমে গেছে। এই প্রতিক্রিয়া যন্ত্রের উৎপাদিত শিল্পের প্রতি মানুষের সন্দিহান মানসিকতাই প্রকাশ করে। 

Related Topics

টপ নিউজ

কবিতা / এআই / এআইয়ের সাহিত্য / এআইয়ের লেখা কবিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net