Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক

আরটি
10 November, 2024, 09:45 am
Last modified: 10 November, 2024, 09:54 am

Related News

  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা ইরানের
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করল ইরান

নির্বাচন পূর্ববর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প দু'বার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন।
আরটি
10 November, 2024, 09:45 am
Last modified: 10 November, 2024, 09:54 am
ছবি: এপি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। তবে সে অভিযোগ নাকচ করেছে ইরান। ইরানের পক্ষ থেকে অভিযোগগুলোকে 'মিথ্যা প্রচারণা' হিসেবে অভিহিত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার (৮ নভেম্বর) অভিযোগ করেছে যে, ইরানি কর্মকর্তারা ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নাগরিকদের ওপর হামলা চালানোর দায়িত্বও দেওয়া হয়েছিল। শাকেরিকে আফগান নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে তেহরানে বসবাস করছেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের কারাদণ্ড শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

তবে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ী এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেন। তিনি বলেন, 'এ ধরনের দাবি আসলে একটি ষড়যন্ত্র যা ইসরায়েলপন্থী এবং ইরানবিরোধী মহল দ্বারা পরিচালিত, যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করা'। 

বাঘায়ী আরও জানান, অতীতেও ইরান একই ধরনের 'ভিত্তিহীন' অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এতে তিনি ইঙ্গিত করেন, গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ইরানের আদেশে তাকে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড চালানোর জন্য পাঠানো হয়েছিল। ওই হামলার লক্ষ্য ছিল ট্রাম্প।

এছাড়াও, নির্বাচন পূর্ববর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প দু'বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে জানা গেছে। জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক সমাবেশে থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়, যেখানে একটি গুলি ট্রাম্পের কানে স্পর্শ করে। ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস।

এরপর সেপ্টেম্বর মাসে আরেকটি ঘটনা ঘটে, যেখানে রায়ান ওয়েসলি রাউথ নামের এক ব্যক্তি ট্রাম্পের ফ্লোরিডা গলফ কোর্সে হত্যাচেষ্টা করে; তবে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / হত্যা চেষ্টা / ইরান / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা ইরানের
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net