Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 November, 2024, 10:00 am
Last modified: 08 November, 2024, 10:14 am

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হচ্ছে। 
টিবিএস ডেস্ক
08 November, 2024, 10:00 am
Last modified: 08 November, 2024, 10:14 am
ফাইল ছবি: রয়টার্স

১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। খবর বিবিসি'র। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আগামী সপ্তাহে এই আইন সংসদে উত্থাপন করা হবে। অস্ট্রেলিয়ান শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হচ্ছে। 

তিনি বলেন, 'এই আইন মূলত অভিভাবকদের কথা চিন্তা করে। তারা, আমার মতোই, সন্তানদের অনলাইন নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আমি চাই অস্ট্রেলিয়ান পরিবারগুলো বুঝুক, সরকার তাদের পাশে আছে।'

তবে এই আইনের প্রাথমিক বিষয়গুলো এখনও আলোচনার মধ্যে রয়েছে। তবে সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমনকি অভিভাবকের অনুমতি থাকলেও এর কোনো ব্যতিক্রম থাকবে না। এর বাস্তবায়নের দায়িত্ব থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর।

আলবানিজ আরও বলেছেন, ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো শাস্তি হবে না, বরং আইন বাস্তবায়নের দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার ই-নিরাপত্তা কমিশনারের অধীনে। আইনটি পাসের এক বছরের মধ্যে কার্যকর হবে এবং প্রয়োগের পর এটি পুনঃমূল্যায়ন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তবে নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা সে বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে। 

অনেকেই বলছেন, এই ধরনের নিষেধাজ্ঞা কেবল শিশু-কিশোরদের এসব অ্যাপের সাথে পরিচিতি বিলম্বিত করবে; বরং তাদেরকে অনলাইন জগতের জটিলতা মোকাবিলার কৌশল শেখানো উচিত।

ইউরোপীয় ইউনিয়নের আগের কিছু পদক্ষেপ ব্যর্থ হয়েছে বা টেক কোম্পানির সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি, বয়স যাচাইকরণ এড়ানোর কিছু টুল বিদ্যমান থাকায় এই আইন বাস্তবায়ন কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

অস্ট্রেলিয়ার একটি প্রধান শিশু অধিকার সংগঠন এই নিষেধাজ্ঞাকে 'অত্যন্ত কঠোর' বলে সমালোচনা করেছে। সংগঠনটি গত অক্টোবরে সরকারের কাছে পাঠানো এক খোলা চিঠিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর 'নিরাপত্তা মানদণ্ড' আরোপের আহ্বান জানিয়েছে।

"অনলাইন নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা এমন হওয়া উচিত যা শিশুদের ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক সম্পৃক্ততা ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করে"— জাতিসংঘের এমন সুপারিশের কথাও তুলে ধরেছে গ্রুপটি। 

অন্যদিকে, কিছু গ্রাসরুট ক্যাম্পেইনার অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ ধরনের কঠোর আইন প্রণয়নের জন্য। তাদের মতে, এ নিষেধাজ্ঞা শিশুদের ক্ষতিকর কন্টেন্ট, ভুল তথ্য, হয়রানি ও সামাজিক চাপ থেকে রক্ষা করতে সহায়ক হবে।

কিছু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, অনলাইন দুনিয়ার সুবিধা এবং ঝুঁকি সম্পর্কে শিশুদের সচেতন করার ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া উচিত কিনা। আলবানিজ জানিয়েছেন, এ ধরনের প্রচেষ্টা 'সমান ক্ষমতার সম্পর্কের' ওপর নির্ভর করে।

তিনি বলেন, 'আমার নিজস্ব দৈনন্দিন ব্যবহারের অনেক কিছু সামনে আসে যা আমি দেখতে চাই না; এই ধরনের কন্টেন্ট কিশোরদের জন্য আরও বেশি ক্ষতিকর। টেক কোম্পানিগুলো অত্যন্ত ক্ষমতাশালী এবং তাদের অ্যাপের অ্যালগরিদম ব্যবহারকারীদের নির্দিষ্ট আচরণের দিকে পরিচালিত করে।'


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সোশ্যাল মিডিয়া / সামাজিক যোগাযোগমাধ্যম / অস্ট্রেলিয়া / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net