Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ডেঙ্গু মোকাবিলার নতুন কৌশল: বধির মশা যৌন সম্পর্ক বন্ধ করে দেয়

আন্তর্জাতিক

বিবিসি
05 November, 2024, 12:10 pm
Last modified: 05 November, 2024, 12:15 pm

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

ডেঙ্গু মোকাবিলার নতুন কৌশল: বধির মশা যৌন সম্পর্ক বন্ধ করে দেয়

বিবিসি
05 November, 2024, 12:10 pm
Last modified: 05 November, 2024, 12:15 pm
ছবি: রয়টার্স

ডেঙ্গু, পীতজ্বর (ইয়েলো ফিভার) ও জিকার মতো মশাবাহিত রোগ মোকাবিলার বেশ 'অদ্ভুত' একটি কৌশল পেয়ে গেছেন বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে পুরুষ মশাকে বধির করে ফেলা হবে, যাতে তারা সঙ্গিনী খুঁজে বের করে সঙ্গমে লিপ্ত হয়ে প্রজনন করতে হিমশিম খায়। 

মশারা উড়ন্ত অবস্থায় মিলিত হয়। পুরুষ মশারা সঙ্গীকে খুঁজে বের করার জন্য শ্রবণশক্তির ওপর নির্ভরশীল। স্ত্রী মশার ডানার শব্দ শুনে আকৃষ্ট হয় পুরুষ মশা।

যে জিনগত বৈশিষ্ট্যের কারণে মশারা শুনতে পায়, পুরুষ মশার মধ্যে সেটির পরিবর্তন বদলানোর একটি গবেষণা চালিয়েছেন গবেষকরা। শ্রবণের জিনগত বৈশিষ্ট্য বদলে দেওয়ার ফলে দেখা গেল, পুরুষ মশারা স্ত্রী মশাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছে না। একই খাঁচায় একসঙ্গে তিন দিন কাটানোর পরও তারা শারীরিক সম্পর্ক স্থাপন করেনি।

মানুষের মধ্যে রোগ ছড়ায় মেয়ে মশা। তাই তাদের সন্তান জন্মদান ঠেকাতে পারলে মশার জনসংখ্যাও কমে যাবে। 

ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়া, আরভিন-এর গবেষণাদলটি এডিস ইজিপ্টি মশার ওপর গবেষণা চালায়। এ মশা প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন মানুষের মধ্যে ভাইরাস ছড়ায়। 

উড়ন্ত অবস্থায় মশাদের সঙ্গমের অভ্যাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন গবেষকরা। উড়ন্ত অবস্থায় কয়েক সেকেন্ড থেকে এক মিনিটের কিছু কম সময় সঙ্গমে লিপ্ত হয় এ পতঙ্গ। জেনেটিক কৌশলের মাধ্যমে কীভাবে এই মিলন প্রক্রিয়াকে ব্যাহত করা যায়, তা বের করেছেন গবেষকরা।

পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা টিআরপিভিএ নামক একটি প্রোটিনকে টার্গেট করেন। এ প্রোটিনকে মশার শ্রবণশক্তির জন্য অপরিহার্য মনে করা হয়। 

জেনেটিক পরিবর্তন আনা মশাগুলোর মধ্যে শব্দ শনাক্তকারী নিউরনগুলো সম্ভাব্য মিলন সঙ্গীর ডানা ঝাপটানো বা ওড়ার আওয়াজে কোনো সাড়া দেয়নি।  

সঙ্গীর আকর্ষণীয় আওয়াজ বধির মশা শুনতে পায় না। 

অন্যদিকে খাঁচায় একসঙ্গে রাখা বন্য (অপরিবর্তিত) মশাদের পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই পুরুষ মশারা দ্রুত সাড়া দিয়ে সঙ্গমে লিপ্ত হয়, তা-ও বহুবার। অপরিবর্তিত পুরুষ মশারা তাদের খাঁচায় থাকা প্রায় সবগুলো স্ত্রী মশাকে নিষিক্ত করেছে। 

ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা-র গবেষকদেরা অনুসন্ধান পিএনএএস জার্নালে প্রকাশিত হয়েছে। তারা বলেন, জিন পরিবর্তনের ফলাফল ছিল 'দুর্দান্ত'। কারণ বধির পুরুষ মশার সঙ্গম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

জার্মানির ইউনিভার্সিটি অভ ওল্ডেনবার্গ-এর মশা সঙ্গম বিশেষজ্ঞ ড. জোয়ার্গ অ্যালবার্ট এ গবেষণা প্রসঙ্গে বলেন, মশার সংখ্যা নিয়ন্ত্রণের জন্য পতঙ্গটির শ্রবণশক্তির ওপর আক্রমণ চালানো একটি সম্ভাবনাময় পদ্ধতি হতে পারে। তবে এ পদ্ধতি নিয়ে আরও বিশদ গবেষণা ও সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন।

তিনি বলেন, গবেষণাটি প্রথমবারের মতো সরাসরি প্রমাণ দিয়েছে যে 'মশার প্রজননের জন্য শ্রবণশক্তি স্রেফ গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য।' 

এই বিশেষজ্ঞ আরও বলেন, 'পুরুষ মশারা যদি শুনবার—এবং শব্দের ভিত্তিতে সঙ্গী খুঁজে বের করার—সামর্থ্য হারালে স্ত্রী মশা বিলুপ্ত হয়ে যেতে পারে।' 

অ্যালবার্ট জানান, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য আরেকটি পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। ওই পদ্ধতিতে যেসব এলাকায় মশাবাহিত রোগ আছে, সেখানে জীবাণুমুক্ত পুরুষ মশা ছাড়া। 

মশা রোগ ছড়ালেও এ পতঙ্গ খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। কারণ এরা মাছ, পাখি, বাদুড় ও ব্যাঙের খাদ্য। এছাড়া কিছু প্রজাতির মশা পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু প্রতিরোধ / ডেঙ্গু চিকিৎসা / পীতজ্বর / মশাবাহিত রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net