Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী: সামরিক ব্লগাররা

আন্তর্জাতিক

রয়টার্স
27 October, 2024, 06:15 pm
Last modified: 27 October, 2024, 09:06 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী: সামরিক ব্লগাররা

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কয়লা খনি সমৃদ্ধ শহর সেলিদোভে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এটি দখল করা গেলে ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমের শহর পোকরোভস্কের লজিস্টিকাল হাবে রাশিয়ার প্রবেশের পথ প্রশস্ত হবে।
রয়টার্স
27 October, 2024, 06:15 pm
Last modified: 27 October, 2024, 09:06 pm
১৭ সেপ্টেম্বর, ২০২৪ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল। ফাইল ছবি: রয়টার্স/আন্তন শিনকারেঙ্কো/

পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি শহরের আরও গভীরে প্রবেশ করেছে রুশ বাহিনী। এর ফলে তারা ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন রাশিয়ান ও ইউক্রেনীয় ব্লগাররা।

ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, যুদ্ধের ফুটেজ বিশ্লেষণকারী সংগঠন 'ডিপস্টেট' শনিবার রাতে মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম'-এ লিখেছে, 'শত্রুরা সেলিদোভ পর্যন্ত পৌঁছে গেছে।'

এছাড়া, তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ সেনাদের উপস্থিতি ইঙ্গিত করে ওই শহরের একটি ম্যাপ পোস্ট করেছে।

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কয়লা খনি সমৃদ্ধ শহর সেলিদোভে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এটি দখল করা গেলে ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমের শহর পোকরোভস্কের লজিস্টিকাল হাবে রাশিয়ার প্রবেশের পথ প্রশস্ত হবে।

রুশ সংবাদমাধ্যম 'শট' টেলিগ্রামে জানিয়েছে, সেলিদোভের ৮০ শতাংশ এলাকা এখন মস্কোর সেনাদের নিয়ন্ত্রণে।

দোনেৎস্ক অঞ্চলের রুশ প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, সেলিদোভ থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে হিরনিক শহরের একটি ভবনের ছাদে রুশ বাহিনী তাদের ইউনিটের পতাকা উত্তোলন করেছে।

রাশিয়ার সামরিক ব্লগাররা আরও জানিয়েছে, রুশ বাহিনী হিরনিকের দক্ষিণ-পশ্চিমে কুরাখোভ শহর দখল করার কাছাকাছি পৌঁছে গেছে।

রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী শনিবার তাদের সন্ধ্যার প্রতিবেদনে বলেছে, কিয়েভ বাহিনী আগের দিন পোকরোভস্ক ফ্রন্টলাইন বরাবর সেলিদোভ এলাকাসহ ৩৬টি রুশ হামলা প্রতিহত করেছে, যদিও বেশ কয়েকটি যুদ্ধ এখনও চলছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণ মাত্রার আক্রমণ সত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল এবং একটি নিশ্চিত বিজয় অর্জনে ব্যর্থ হওয়ার পর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুদ্ধের লক্ষ্যমাত্রা কমিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্পকেন্দ্র দনবাসের দিকে নজর দেন, যা লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্তৃত।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / ব্লগার / পোকরোভস্ক / ভ্লাদিমির পুতিন / কিয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net