Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সমালোচনার মুখে ইংল্যান্ডে নিলামে বিক্রয় থেকে সরিয়ে নেওয়া হলো আদিম মানবের দেহাবশেষ

আন্তর্জাতিক

সিএনএন
12 October, 2024, 04:05 pm
Last modified: 12 October, 2024, 04:20 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

সমালোচনার মুখে ইংল্যান্ডে নিলামে বিক্রয় থেকে সরিয়ে নেওয়া হলো আদিম মানবের দেহাবশেষ

যেসব আইটেম বাতিল করা হয়েছে, সেগুলোর মধ্যে সলোমন দ্বীপপুঞ্জের আদিম মানবের একটি, বেনিনের ফন উপজাতির মানুষের একটি ও কঙ্গোর আদিম মানবের একজোড়া মাথার খুলি রয়েছে।
সিএনএন
12 October, 2024, 04:05 pm
Last modified: 12 October, 2024, 04:20 pm
পিট রিভার্স মিউজিয়াম। ছবি: ডেভিড রিড/অ্যালামি/দ্য গার্ডিয়ান

সমালোচনার মুখে ইংল্যান্ডের নিলাম প্রতিষ্ঠান দ্য সোয়ান আদিম মানবের মাথার খুলিসহ বেশ কয়েকটি দেহাবশেষ বিক্রয় থেকে সরিয়ে নিয়েছে। এ নিলাম প্রতিষ্ঠান ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার কাউন্টির টেটসওর্থে অবস্থিত। 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, 'দ্য কিউরিয়াস কালেক্টর সেল' শীর্ষক আসন্ন নিলাম থেকে দুই ডজনেরও বেশি আইটেম বাতিল করা হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে ১৮ শতকের একটি সঙ্কুচিত মানব মাথা, যা ২০ হাজার থেকে ২৫ হাজার ইউরোয় (২৬ হাজার-৩৩ হাজার মার্কিন ডলার) বিক্রির আশা করা হয়েছিল। এটি এর আগে প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের মালিকানায় ছিল।

উল্লেখ্য, সঙ্কুচিত মানব মাথা হলো একটি বিচ্ছিন্ন ও বিশেষভাবে প্রস্তুত করা মাথা। এর আকার সাধারণ মাথার আকারের চেয়ে ছোট হতো। পেরু ও পূর্ব ইকুয়েডরের জিভারো উপজাতির মানুষেরা এ মাথা তৈরি করত, যা বিভিন্ন আচার, রীতি-নীতি পালন কিংবা অন্যান্য উদ্দেশে ব্যবহার করা হতো।

যেসব আইটেম বাতিল করা হয়েছে, সেগুলোর মধ্যে সলোমন দ্বীপপুঞ্জের আদিম মানবের একটি, বেনিনের ফন উপজাতির মানুষের একটি ও কঙ্গোর আদিম মানবের একজোড়া মাথার খুলি রয়েছে।

এছাড়াও ১৯ শতকের শিংওয়ালা নাগা মানবের মাথার খুলি হিসেবে উল্লিখিত আরেকটি আইটেম বাতিল করা হয়েছে।

এদিকে নাগা মানবের মাথার খুলি নিলামে তোলার খবরে এর সমালোচনা করেছেন ভারতের নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। তিনি এক চিঠিতে তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ এভাবে নিলামে বিক্রি বন্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ কামনা করেছেন।

চিঠিতে রিও লিখেছেন, তিনি ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশনের (এফএনআর) মাধ্যমে ওই নিলামের বিষয়ে জেনেছেন। তাকে লেখা চিঠিতে এফএনআর জানিয়েছিল যে তারা এ ধরনের হিংসাত্মক অনুশীলনের নিন্দা জানায়, যেখানে আদিবাসী পুর্বপুরুষদের দেহাবশেষ এভাবে নিলাম করা হয়।

এ ধরনের নিলামের সমালোচনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন পিট রিভার্স মিউজিয়ামের পরিচালক লরা ফন ব্রোখোভেন এক এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, নিলাম থেকে অবিলম্বে নাগা, শুয়ার, দায়াক, কোটা, ফন, ভিলি মানুষের এবং পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, নাইজেরিয়া, কঙ্গো, ইকুয়েডর, নাগাল্যান্ড, বেনিনের অন্যান্য সম্প্রদায়ের মানুষ ও পূর্বপুরুষের দেহাবশেষ সরিয়ে নিন।    

এ বিষয়ে দ্য সোয়ান, এফএনআর ও পিট রিভার্স মিউজিয়ামের সঙ্গে কথা বলেছে সিএনএন।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে পিট রিভার্স মিউজিয়াম ঔপনিবেশিকতামোচন প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে এর সংগ্রহ থেকে বেশ কয়েকটি সঙ্কুচিত মাথা সরিয়ে নিয়েছিল।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

নিলাম / আদিবাসী / নাগাল্যান্ড / ইংল্যান্ড / বিক্রি / ডলার / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net