Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মাঙ্কিপক্স নির্ণয়ের দ্রুত পরীক্ষার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2024, 12:20 pm
Last modified: 06 October, 2024, 02:08 pm

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজীবন বিভিন্ন রোগের ঝুঁকি নিয়ে পূর্বাভাস দেবে নতুন এআই মডেল 

মাঙ্কিপক্স নির্ণয়ের দ্রুত পরীক্ষার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর আফ্রিকায় ৩০ হাজারের বেশি সন্দেহভাজন ঘটনার মধ্যে ৪০ শতাংশের মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টিবিএস ডেস্ক
05 October, 2024, 12:20 pm
Last modified: 06 October, 2024, 02:08 pm
ছবি: রয়টার্স

মাঙ্কিপক্স সনাক্তের জন্য প্রথম পরীক্ষার অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে এখন থেকে ফলাফল বেশ দ্রুত জানা যাবে। খবর বিবিসির। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মারাত্মক এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বন্ধ করতে দ্রুত সনাক্তকরণের পরীক্ষা সহায়তা করবে। নতুন এই পিসিআর পরীক্ষা ত্বকের ক্ষত স্থান থেকে সোয়াব নিয়ে এমপক্স ডিএনএ সনাক্ত করতে সক্ষম।

প্রথমে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠাতে হবে। এরপর ফলাফলে জন্য রোগী ও চিকিৎসকদের অপেক্ষা করতে হবে।

সীমিত পরীক্ষার কিট বা সরঞ্জাম এবং মাঙ্কিপক্ষে আক্রান্ত কি-না তা নিশ্চিত করতে বিলম্ব হওয়ায় আফ্রিকার জন্য ভাইরাসটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমপক্সের বা মাঙ্কিপক্ষ এর বিস্তার বিশ্বব্যাপী আরও বেড়ে চলছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছর আফ্রিকায় ৩০ হাজারের বেশি সন্দেহভাজন ঘটনার মধ্যে ৪০ শতাংশের মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক ইউকিকো নাকাতানি নতুন এই ডায়াগনস্টিক পরীক্ষাকে 'একটি উল্লেখযোগ্য মাইলফলক' হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, "গুণমান-নিশ্চিত করে এই চিকিৎসা পণ্যগুলোর সরবরাহ করে ভাইরাসের বিস্তার রোধ এবং জনগণকে, বিশেষ করে সুবিধাবঞ্চিত দেশগুলোকে সহায়তা করাই আমাদের লক্ষ্য।"

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে সর্বাধিক সংখ্যক মাঙ্কিপক্ষে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটিতে মাঙ্কিপক্স টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে ও সামান্য সাফল্য আসাও শুরু করেছে।

এমপক্স অত্যন্ত সংক্রামক একটি রোগ। চলতি বছরে দেশেটিতে এ রোগে  কমপক্ষে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

ডিআর কঙ্গোতে ক্রমবর্ধমান মাঙ্কিপক্সে আক্রান্তের ঘটনা এবং প্রতিবেশী দেশ বুরুন্ডি, উগান্ডা ও রুয়ান্ডায় তা ছড়িয়ে পড়লে গত আগস্টে ডব্লিউএইচও বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল। যা দুই বছরের মধ্যে দ্বিতীয়বার ছিল।

কিছু পশ্চিমা দেশ আফ্রিকায় এই রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য এমপক্স ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু করে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আরো জরুরিভাবে টিকা দেওয়া প্রয়োজন।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) অনুসারে, রুয়ান্ডায় গত মাসে প্রথম এমপক্স ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। নাইজেরিয়ায় টিকাদান অভিযান আগামী মঙ্গলবার চালু করা হবে বলে আফ্রিকা সিডিসি জানিয়েছে।

এমপক্সের দুটি প্রধান ধরন রয়েছে; যথা: ক্লেড-১ এবং ক্লেড-২। ক্লেড ১ আবার দুটি ধরনের; ক্লেড ১-এ এবং ক্লেড ১-বি। 

ক্লেড ১-বি ভেরিয়েন্ট কঙ্গোতে পাওয়া গেছে এবং এটি কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডায়ও দেখা গেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই নতুন ভ্যারিয়েন্টটি সংক্রমণ বাড়াচ্ছে।

ক্লেড ১ আগে সাধারণত সংক্রমিত বুশমিট খেয়ে ছড়াতো। কিন্তু ক্লেড ১-বি এখন মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, বিশেষ করে যৌন সম্পর্কের মাধ্যমে। এছাড়াও শারীরিক স্পর্শ কিংবা বিছানা বা তোয়ালের মাধ্যমেও এটি ছড়াতে পারে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স প্রধান ড. রোসামুন্ড লুইস বলেছেন, "এটি বেশি সংক্রামক কিনা তা আমরা জানি না, কিন্তু এটি সহজে ছড়াচ্ছে।"

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্লেড ১-এ ভেরিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া, ক্লেড-২ ক্যামেরুন, আইভরি কোস্ট, লাইবেরিয়া, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিওএইচও। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মাঙ্কিপক্স / রোগ নির্ণয় / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • আজীবন বিভিন্ন রোগের ঝুঁকি নিয়ে পূর্বাভাস দেবে নতুন এআই মডেল 

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net