Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল নগরী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2024, 11:15 am
Last modified: 15 August, 2024, 11:28 am

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • মুন্সীগঞ্জে দাদা-দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার

কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল নগরী

গত শুক্রবার ভোরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক শিক্ষানবিশ ডাক্তারের মরদেহ পাওয়া যায়। অভিযোগ ওঠে, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতেই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছে। 
টিবিএস ডেস্ক
15 August, 2024, 11:15 am
Last modified: 15 August, 2024, 11:28 am
ছবি: এএফপি

বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা। গত শুক্রবার ভোরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক শিক্ষানবিশ ডাক্তারের মরদেহ পাওয়া যায়। অভিযোগ ওঠে, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতেই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছে। খবর বিবিসি'র। 

'রিক্লেইম দ্য নাইট' বা 'রাত দখল করো'— কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানাতে জড়ো হন নারী-পুরুষ সকলে। 

নারীনেত্রী রিমঝিম সিনহা এই কর্মসূচির ডাক দিয়েছেন। শুধু কলকাতা নয় ভারতের দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই ও পুনের মতো শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভ চলাকালে পুলিশ এবং অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ বাধে এবং আরজি কর হাসপাতালেই হামলার ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। কিছু বহিরাগতরা সেখানে হামলা চালিয়েছে বলে ওই মেডিকেল কলেজের এক শিক্ষার্থী জানিয়েছেন।

শহরের বিভিন্ন অংশে নারীদের এ কর্মসূচির সাথে একাত্মতা জানাতে যোগ দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দৃঢ়তার সাথে প্রতিবাদী চিহ্ন নিয়ে মিছিল করেন তারা। মোবাইল ফোন, মোমবাতির আলো ও টর্চের আলোয় আলোকিত ছিল তাদের মুখ। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।

ছবি: রয়টার্স

মধ্যরাতের ঘড়ির কাঁটা স্পর্শ করার সাথে সাথে, যখন ভারত ৭৭ বছর স্বাধীনতার পূর্তি করল, প্রতিবাদের শব্দমালা পরিবর্তিত হল। হঠাৎ করে জাতীয় সঙ্গীতের সম্মিলিত কণ্ঠে আকাশ ভারী হয়ে উঠল। তারপর বৃষ্টি শুরু হলেও প্রতিবাদকারীরা দমে যাননি। বৃষ্টির মধ্যেই অনেকে মাথার উপরে ছাতা ধরে আন্দোলন চালিয়ে যান। 

এক সাংবাদিক বলেন, 'শহরে রাতের বেলা নারীদের এত বড় জমায়েত আমরা আগে কখনো দেখিনি'। 

১৩ বছরের মেয়েকে নিয়ে মিছিলে যোগ দেয়া এক নারী বললেন, 'ওকে দেখাই, একটা গণপ্রতিবাদ কীভাবে পরিবর্তন আনতে পারে। ওর নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন'। 

আরেকজন বললেন, 'মেয়েদের কোনো সম্মান-ই নেই। গরু-ছাগলের চেয়েও আমাদের মূল্য কম'। 

আনন্দবাজার জানায়, শুরুতে 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল শহরের তিন জায়গা, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এবং কলেজ স্কোয়ারে। তবে সেই ডাকে সাড়া দেয় গোটা পশ্চিমবঙ্গের নারীরা। 

এমবিবিএস শেষ করে আর জি কর মেডিকেল কলেজে পোস্টগ্র্যাজুয়েট করা দ্বিতীয় বর্ষের এ ছাত্রী ট্রেইনি চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাত দুইটায় আরও চারজন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নৈশভোজ সারেন। 

তার জন্য নির্ধারিত কোনো বিশ্রামকক্ষ না থাকায় তিনি হাসপাতালের চারতলার একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। পরের দিন সকালে, তার সহকর্মীরা পডিয়ামের ওপর অর্ধনগ্ন ও গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মৃতদেহ খুঁজে পান।

পুলিশ পরে একজন হাসপাতালের স্বেচ্ছাসেবক কর্মীকে ধর্ষণ ও হত্যার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। 

তবে, স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার এবং অবহেলার অভিযোগ ওঠে। মামলাটি স্থানীয় পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোতে (সিবিআই) হস্তান্তর করা হয়েছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

কলকাতা / ধর্ষণ ও হত্যা / চিকিৎসক খুন / কলকাতায় বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • মুন্সীগঞ্জে দাদা-দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net