Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ঘরের টুকিটাকি কাজে অভ্যস্ত শিশুরা বড় হয়ে বেশি সফল: গবেষণা

আন্তর্জাতিক

আইএনসি
06 September, 2024, 05:40 pm
Last modified: 07 September, 2024, 02:14 pm

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

ঘরের টুকিটাকি কাজে অভ্যস্ত শিশুরা বড় হয়ে বেশি সফল: গবেষণা

অতীতের গবেষণায়ও দেখা গেছে, যে বাচ্চারা ঘরের টুকিটাকি কাজ করে তারা আরও বেশি স্বাধীন বোধ করে এবং তাদের জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকে।
আইএনসি
06 September, 2024, 05:40 pm
Last modified: 07 September, 2024, 02:14 pm
প্রতীকী ছবি: ম্যাক্রোভেক্টর/ফ্রিপিক

সন্তানের বেড়ে ওঠা থেকে তাদের ভবিষ্যতের সাফল্য অনেকটাই নির্ভর করে মা-বাবার ওপর। সব বাবা-মায়েরাই আপ্রাণ চেষ্টা করেন সন্তানের সাফল্যের জন্য।

তবে এবার অভিভাবকদের জন্য সন্তান লালনের নতুন টোটকা নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। সন্তান বড় হয়ে যাতে সফল হয় তা নিশ্চিত করতে এই একটি বাক্য মনে রাখতে বলেছেন, আর তা হলো— শিশুদের ঘরের টুকিটাকি কাজ করতে দেওয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ান অকুপেশনাল থেরাপি জার্নালে লেখা এক নিবন্ধে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, যে-সব শিশুরা গৃহস্থালির টুকিটাকি কাজ করে তাদের স্মৃতিশক্তি আরও ভালো হয়, তাদের আত্ম-নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা বিকশিত হয়, যা তাদের ভবিষ্যতে সফল হতে সহায়তা করতে পারে।

গৃহস্থালিতে শিশুদের কাজকে তিন ভাগে ভাগ করেছেন লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা:

  • নিজের যত্ন
  • অন্যের যত্ন
  • পোষা প্রাণীর যত্ন

এই কাজগুলো শিশুদের দক্ষতা ও গুণাবলীর ওপর কী ধরনের প্রভাব ফেলে তা জানতে গবেষকরা ৫ থেকে ১৩ বছর বয়সি শিশুদের ২০০ জনেরও বেশি পিতামাতার সাক্ষাৎকার নেন।

গবেষণা শেষে দেখা যায়, যে-সব শিশুরা নিজের এবং অন্যের যত্ন নিয়েছিল তারা সমস্যা সমাধানে তুলনামূলক বেশি পারদর্শী এবং তাদের পড়াশুনার ফলাফলও ভালো। তবে পোষা প্রাণীর যত্নের মতো কাজগুলো থেকে এখনও কোনো উল্লেখযোগ্য ফলাফল নিরূপণ করা যায়নি।

গবেষকরা জানিয়েছেন, গৃহস্থালি এসব কাজ করানোর মূল উদ্দেশ্য ঘর পরিষ্কার রাখা নয় বরং এগুলো আরও নানা উপায়ে শিশুদের উপকার করে।

অতীতের গবেষণায়ও দেখা গেছে, যে বাচ্চারা ঘরের টুকিটাকি কাজ করে তারা আরও বেশি স্বাধীন বোধ করে এবং তাদের জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকে।

এছাড়া, ইতিহাসের দীর্ঘতম চলমান অনুদৈর্ঘ্য গবেষণা, হার্ভার্ড গ্রান্ট স্টাডির গবেষকরা প্রাপ্তবয়স্কদের সুখী এবং সফল হতে সক্ষম করে এমন দুটি মূল বিষয় চিহ্নিত করেছেন।

প্রথমত, ভালোবাসা।

দ্বিতীয়ত, কাজের নৈতিকতা।

এখন একজন শিশু কীভাবে কাজের নৈতিকতা বিকাশ করতে পারে? এর উত্তরও একই, তা হলো ঘরের ছোটখাটো কাজে অভ্যস্ত হওয়া।

স্ট্যানফোর্ডের প্রাক্তন ডিন জুলি লিথকোট-হাইমস একটি টেড-টক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছিলেন যে, অল্প বয়সে শিশুদের ছোটখাটো কাজ করা, তাদের দায়িত্ব নেওয়ার মানসিকতা বিকাশে সহায়তা করে, যা পরে কর্মক্ষেত্রে তাদের উপকার করে।

আমাদের অস্ট্রেলিয়ান এই গবেষণায় আবার ফিরে আসা যাক। গবেষণায় ঘরের টুকিটাকি কাজ বাচ্চাদের দক্ষতা উন্নত করতে সহায়তা করলেও, পোষা প্রাণীর যত্ন নেওয়ার কাজ একই প্রভাব ফেলেনি।

এর অন্তত দুটি সম্ভাব্য ব্যাখ্যা আছে:

প্রথমত, এই ধারণাটি রয়েছে যে, শিশুদের কাছে পোষা প্রাণীর যত্ন, যেমন কুকুরকে হাঁটানো বা খাবার দেওয়া, গৃহস্থালির অন্যান্য কাজের মতো চ্যালেঞ্জিং মনে হয় না।

দ্বিতীয়ত, যে-সব বাচ্চারা পোষা প্রাণী পছন্দ করে তারা স্ব-আনন্দেই পোষা প্রাণীর যত্ন নেওয়ার কাজটা করে থাকে। রান্নাঘরের থালা-বাসন ধোয়া বা ঘর পরিষ্কার করার চেয়ে পোষা কুকুরের সাথে খেলা বা সময় কাটানো হয়তো তাদের কাছে বেশি মজাদার।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গৃহস্থালি কাজ / শিশু / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net