Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দুধ, ডিমের পাশাপাশি ভেন্ডিং মেশিনে এখন বুলেটও বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে! কেনা যাচ্ছে দিন-রাত ২৪ ঘণ্টা

আন্তর্জাতিক

এপি; সিবিএস নিউজ
12 July, 2024, 03:50 pm
Last modified: 13 July, 2024, 05:43 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

দুধ, ডিমের পাশাপাশি ভেন্ডিং মেশিনে এখন বুলেটও বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে! কেনা যাচ্ছে দিন-রাত ২৪ ঘণ্টা

এপি; সিবিএস নিউজ
12 July, 2024, 03:50 pm
Last modified: 13 July, 2024, 05:43 pm

একটি গ্রোসারি স্টোরে বসানো হয়েছে অ্যামিউনিশন ভেন্ডিং। ছবি: অ্যানা পোপ

ভেন্ডিং মেশিনে করে তো কত কিছুই বিক্রি হয়—ডিম, দুধ, জুস, কোমল পানীয়, স্যান্ডউইচ। কিন্তু বুলেট বিক্রি হবে, এমনটা কি ভেবেছিল কেউ কখনও? হ্যাঁ, এ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির অ্যালাবামা, ওকলাহোমা ও টেক্সাস অঙ্গরাজ্যের গ্রোসারি স্টোরে বুলেট কেনার সুবিধাযুক্ত ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

এসব ভেন্ডিং মেশিন থেকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টাই বুলেট কেনা যাবে। অ্যামিউনিশন বা 'গোলাবারুদ' বিক্রির ভেন্ডিং মেশিন বসানোর এ উদ্যোগ নিয়েছে টেক্সাসভিত্তিক কোম্পানি আমেরিকান রাউন্ডস। 

বন্দুকজনিত সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কায় কোম্পানিটির এ উদ্যোগ সমালোচনার শিকারও হয়েছে।

অন্যদিকে আমেরিকান রাউন্ডস বলছে, তাদের এ উদ্যোগ বুলেট কেনা আরও সহজ করে দেবে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তাদের 'গোলাবারুদের ডিসপেন্সার' মানুষকে লম্বা লাইনে না দাঁড়িয়ে, তাদের পছন্দসই যেকোনো সময়ে ইচ্ছামতো বুলেট কেনার সুযোগ করে দেবে। '…আমাদের মেশিনগুলো এটিএম ব্যবহারের মতোই সহজ।'

ওকলাহোমা, অ্যালাবামা ও টেক্সাসের আধডজন জায়গায় বসানো হয়েছে মেশিনগুলো।

যুক্তরাষ্ট্রের এই তিন রাজ্যে বন্দুক কিনতে কোনো লাইসেন্সের দরকার পড়ে না—বন্দুকের মালিকদের লাইসেন্স নেওয়ার বা তাদের আগ্নেয়াস্ত্র নিবন্ধন করানোরও প্রয়োজন পড়ে না।

আমেরিকান রাউন্ড বলছে, তাদের ভেন্ডিং মেশিনে 'সর্বচ্চ' নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ মেশিনে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে 'কার্ড স্ক্যানিং ও ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার' আছে। এসবের সাহায্যে অত্যন্ত যত্ন সহকারে 'দ্রুত ও সহজে' প্রত্যেক ক্রেতার 'পরিচয় ও বয়স যাচাই করা হয়'।

তবে সমালোচকরা বলছেন, ভেন্ডিং মেশিনে করে বুলেট বিক্রির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে গোলাগুলির ঘটনা বেড়ে যাবে। দেশটিতে শুধু স্বাধীনতা দিবসের দিনেই বন্দুক সহিংসতায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

তবে আমেরিকান রাউন্ড দাবি করছে, তাদের ভেন্ডিং মেশিনে বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকায় লেনদেন অনলাইনে বিক্রির চাইতে বেশি নিরাপদ। অনলাইনে বুলেট কেনার জন্য ক্রেতাকে তার বয়সের প্রমাণ দিতে হয় না। আবার রিটেইল দোকান থেকে বুলেট চুরির আশঙ্কাও থাকে।

আমেরিকান রাউন্ডসের সিইও গ্র্যান্ট মেগার্স জানিয়েছেন, ভেন্ডিং মেশিন থেকে বুলেট কেনার জন্য ক্রেতার বয়স ফেডারেল আইন অনুযায়ী অন্তত ২১ হতে হবে। আর বয়স নিশ্চিতের জন্য ক্রেতাকে তার ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করতে হবে; সঙ্গে ফেসিয়াল স্ক্যান তো আছেই। মাত্র দেড় মিনিটেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান মেগার্স।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, শটগান ও রাইফেলের বুলেট কেনার জন্য ক্রেতার বয়স যথাক্রমে ন্যূনতম ১৮ ও ২১ বছর হতে হবে।

তবে এ উদ্যোগের সমালোচনা করে অলাভজনক সংস্থা এভরিটাউন ফর গান সেফটির ভাইস প্রেসিডেন্ট নিক সাপলিনা এপি নিউজকে বলেন, ভেন্ডিং মেশিনে বুলেট বিক্রির মতো উদ্ভাবনী উদ্যোগ 'বন্দুকের দোকানে নিরাপত্তা জোরদার করবে, মানুষ যেখানে বাচ্চার জন্য দুধ কিনতে যায় সেখানে পারবে না'।

যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ড. বিবেক মূর্তি বন্দুকজনিত সহিংসতাকে জনস্বাস্থ্য সংকট ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই ভেন্ডিং মেশিনে বুলেট বিক্রির উদ্যোগ দেখা গেল। 

অ্যাসোসিয়েটেড প্রেস, ইউএসএ টুডে ও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির যৌথভাবে সংরক্ষণ করা তথ্য অনুসারে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক দিয়ে এখন পর্যন্ত বড় পরিসরে ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৩৯টি।

Related Topics

টপ নিউজ

গোলাবারুদ / ভেন্ডিং মেশিন / ভেন্ডিং মেশিনে বুলেট বিক্রি / বুলেট বিক্রি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net