Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

আন্তর্জাতিক

সিবিএস নিউজ
10 July, 2024, 07:35 pm
Last modified: 10 July, 2024, 07:50 pm

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • ‘মিশন সেভেন সামিট’-এর অংশ হিসেবে অ্যাকোনকাগুয়া অভিযানে যাচ্ছেন বাংলাদেশি ২ পর্বতারোহী
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 

পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে হিমবাহগুলো ক্রমশ গলে যাচ্ছে। এর ফলে বরফের তলায় কয়েক দশক আগে হারিয়ে যাওয়া অনেক পর্বতারোহী, হাইকারের মরদেহ নতুন করে উদ্ধার হচ্ছে।
সিবিএস নিউজ
10 July, 2024, 07:35 pm
Last modified: 10 July, 2024, 07:50 pm
মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্ফলের দেহাবশেষের চারপাশে পেরুর মাউন্টেন পুলিশ এবং মাউন্টের উদ্ধারকর্মীরা। ছবিটি তোলার নির্দিষ্ট তারিখ জানা যায়নি। ছবি: রয়টার্স/পুলিশিয়া ন্যাশনাল দেল পেরু (পিএনপি)/হ্যান্ডআউট

২২ বছর আগে পেরুতে একটি তুষারাবৃত পর্বতশিখরে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। বৈশ্বিক উষ্ণায়ন বাড়ায় বরফ গলে গিয়ে তার সংরক্ষিত মরদেহ এবার খুঁজে পাওয়া গেল।

মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্ফল ২০০২ সালের জুনে ৫৯ বছর বয়সে নিখোঁজ হন। প্রায় ২২ হাজার ফুট উঁচু হুয়াস্কারান পর্বত চড়তে গিয়ে তিনি ও তার অভিযাত্রী দল তুষারধসের মুখে পড়েছিলেন।

স্ট্যাম্ফলের সঙ্গে ওই যাত্রায় বন্ধু ম্যাথিউ রিচার্ডসন ও স্টিভ আর্স্কাইন তার সঙ্গী ছিলেন। তুষারপাতের পরপরই আর্স্কাইনের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু রিচার্ডসনের লাশের হদিশ এখনও মেলেনি।

পেরুর পুলিশ বলেছে, উইলিয়াম স্ট্যাম্ফলের দেহাবশেষ আন্দিজের কর্ডিলেরা ব্লাঙ্কা পর্বতমালার বরফ গলার পর বের হয়ে এসেছে।

তার মরদেহের পাশাপাশি জামাকাপড়, হার্নেস ও বুটজোড়াও বরফের মধ্যে সংরক্ষিত ছিল। পুলিশ এগুলোর ছবি প্রকাশ করেছে।

স্ট্যাম্ফলের জিনিসপত্রের সঙ্গে পাওয়া পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ তার লাশ শনাক্ত করেছে। ড্রাইভিং লাইসেন্সের তথ্য থেকে জানা গেছে, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন।

উইলিয়াম স্ট্যাম্ফলের দেহাবশেষের সঙ্গে পাওয়া জিনিসপত্র। ছবি: রয়টার্স/পুলিশিয়া ন্যাশনাল দেল পেরু (পিএনপি)/হ্যান্ডআউট

গত সপ্তাহের শেষ দিকে গাইড ও পুলিশ কর্মকর্তারা স্ট্যাম্ফলের মরদেহ পাহাড় থেকে নামিয়ে হুয়ারাজ শহরের একটি মর্গে রাখেন।

উত্তর-পূর্ব পেরুর পর্বতমালায় হুয়াস্কারান এবং ক্যাশানের মতো তুষারময় শৃঙ্গ রয়েছে। এগুলো সারাবিশ্বের পর্বতারোহীদের কাছে প্রিয় জায়গা।

এর আগে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর মে মাসে এ এলাকায় একজন ইসরায়েলি হাইকারের লাশ উদ্ধার করা হয়।

আর গত মাসে একজন অভিজ্ঞ ইতালীয় পর্বতারোহী আন্দিজ পর্বতমালার আরেকটি চূড়া অতিক্রম করার সময় পড়ে গিয়ে নিহত হন। পরে তার লাশ পাওয়া গিয়েছিল।

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে হিমবাহগুলো ক্রমশ গলে যাচ্ছে। এর ফলে বরফের তলায় কয়েক দশক আগে হারিয়ে যাওয়া অনেক পর্বতারোহী, হাইকারের মরদেহ নতুন করে উদ্ধার হচ্ছে।

এ বছরের জুন মাসে মাউন্ট এভারেস্ট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটির কেবল কঙ্কাল অবশিষ্ট ছিল।

১৯৮৬ সালে নিখোঁজ হওয়া একজন জার্মান পর্বতারোহীর দেহাবশেষ সুইস আল্পসের একটি হিমবাহ থেকে গত বছর উদ্ধার করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

তুষারধস / পেরু / আন্দিজ পর্বতমালা / পর্বতারোহী / পর্বতারোহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • ‘মিশন সেভেন সামিট’-এর অংশ হিসেবে অ্যাকোনকাগুয়া অভিযানে যাচ্ছেন বাংলাদেশি ২ পর্বতারোহী
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net