Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় হামাস

আন্তর্জাতিক

রয়টার্স
07 July, 2024, 10:15 pm
Last modified: 07 July, 2024, 10:49 pm

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় হামাস

গত মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার জন্য তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি দেন। কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে।
রয়টার্স
07 July, 2024, 10:15 pm
Last modified: 07 July, 2024, 10:49 pm
ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে ৩ জুলাই, ২০২৪ দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযানের সময় একজন ইসরায়েলি সৈন্য কাজ করছে। ছবি: ওহাদ জুইগেনবার্গ / পুল ভায়া রয়টার্স

গাজায় ৯ মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রবিবার (৭ জুলাই) হামাসের দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্তগুলোতে সম্মতি জানানোর ৫ দিন পর এ মন্তব্য করেছে হামাস। 

গত মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার জন্য তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি দেন। কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে।

এই প্রস্তাবের লক্ষ্য যুদ্ধ শেষ করা এবং হামাসের হাতে আটক প্রায় ১২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা।

এ বিষয়ে অবগত আরেক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েল কাতারের সঙ্গে আলোচনা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রবিবার রয়টার্সকে বলেন, 'ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।'

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলতি সপ্তাহে আলোচনা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

হামাস দাবি করেছে, কোনো চুক্তিতে সই করার আগে ইসরায়েলকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের একটি সূত্র শনিবার রয়টার্সকে জানিয়েছে, চুক্তির অধীনে প্রথম ধাপের ৬ সপ্তাহের মধ্যে এই শর্ত বাস্তবায়নে আলোচনার জন্যও আগ্রহী হামাস।

শান্তি প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করলে এই প্রস্তাবটিই একটি কাঠামোগত চুক্তিতে পরিণত হতে পারে এবং যুদ্ধের অবসান ঘটাতে পারে।

মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক উইলিয়াম বার্নস আলোচনার জন্য চলতি সপ্তাহে কাতার সফর করবেন বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা।

অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এই পরিস্থিতিকে দুঃখজনক বলে অভিহিত করে এক্স-এ দেওয়া এক পোস্টে বলেছেন, 'পরিবারগুলো জোরপূর্বক বাস্তুচ্যুতি, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ক্রমাগত সহিংসতার মুখোমুখি হচ্ছে। উপত্যকাজুড়ে অসহনীয় গরম, প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরবরাহের অভাব রয়েছে এবং নানা রোগ ছড়িয়ে পড়ছে।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

গাজা / জো বাইডেন / হামাস / ইসরায়েল / বেনিয়ামিন নেতানিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net