Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘মানুষের ছদ্মবেশ’ নিয়ে এলিয়েনরা পৃথিবীতে বাস করছে: হার্ভার্ড গবেষণা

আন্তর্জাতিক

এনডিটিভি
14 June, 2024, 01:45 pm
Last modified: 14 June, 2024, 01:52 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

‘মানুষের ছদ্মবেশ’ নিয়ে এলিয়েনরা পৃথিবীতে বাস করছে: হার্ভার্ড গবেষণা

গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে।
এনডিটিভি
14 June, 2024, 01:45 pm
Last modified: 14 June, 2024, 01:52 pm
ছবি: ড্যান ক্যালিস্টার/আলামি

এলিয়েনের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে মানুষের অদম্য কৌতূহল বহু বছর ধরেই। আমরা বাদে মহাবিশ্বে অন্য কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আমাদের কাছে নেই। কিন্তু সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে, এলিয়েনরা পৃথিবীতে গোপনে মানুষের ছদ্মবেশ নিয়ে আমাদের মাঝে বসবাস করতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের একটি নতুন গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে। গবেষণাটিতে বলা হয়েছে, ইউএফও কিংবা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা (ইউএপি) পৃথিবীর এলিয়েন সঙ্গীদের কাছে ঘুরতে আসা অন্য গ্রহের এলিয়েনদের স্পেসশিপ হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, উল্লেখযোগ্য প্রমাণ এবং তত্ত্ব রয়েছে যা এলিয়েন থাকার সম্ভাবনার কথা বলে। লেখক এটিকে "ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল" হাইপোথিসিস (সিটিএইচ) নামে অভিহিত করেছেন। এই ধারণাটি প্রস্তাব করে, ইউএপি পৃথিবীতে লুকিয়ে থাকা অ-মানব বুদ্ধিমত্তার (এনআইএইচএস) ক্রিয়া হতে পারে।

গবেষণাটি তথাকথিত 'ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস'-এর ধারণা নিয়ে আরও তদন্ত করেছে। ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস বলতে এমন প্রাণীদের কথা বলা হয়েছে যারা হয়ত মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বসবাস করছে, ভবিষ্যৎ পৃথিবী থেকে এসেছে অথবা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে।

গবেষণায় দাবি করা হয়েছে, চার রকমের ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল এর উপস্থিতি থাকতে পারে।

হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা যা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এ সভ্যতার কিছু অবশিষ্ট এখনও বিদ্যমান আছে।

হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত অ-মানব সভ্যতা যা কিছু স্থলজ প্রাণীর সমন্বয়ে গঠিত এবং গোপনে বসবাস করার জন্য বিবর্তিত হয়েছিল। এরা বানরের মতো হোমিনিড বংশধর বা "অজানা ও বুদ্ধিমান ডাইনোসরদের" বংশধর হতে পারে।

প্রাক্তন এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এই প্রাণীগুলো মহাজগতের অন্য কোথাও থেকে বা মানব ভবিষ্যৎ থেকে পৃথিবীতে এসেছে বলে ধারণা করা হয়। এরা চাঁদেও লুকিয়ে থাকতে পারে।

ম্যাজিকাল (জাদুকরী) ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এমন সত্তা যা অন্য এলিয়েনদের মতো না হয় পরি বা জ্বীনের মতো। এই এলিয়েন এর ধারণা মানবজাতির পরি বা জ্বীন নিয়ে যে ধারণা তার সাথে মিলে যায়।

গবেষকরা স্বীকার করেছেন, তাদের গবেষণা "অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সন্দেহজনক হিসেবে বিবেচিত হতে পারে।" কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ের প্রতি তাদের দাবিকে "জ্ঞানগত শ্রদ্ধা এবং খোলামেলা মনোভাবের সাথে" বিবেচনা করার আহ্বান জানান। গবেষণাপত্রটি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি। 

এর আগে একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছিলেন, মার্কিন সরকার "ফুটবল মাঠের আকৃতির" একটি অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) লুকিয়ে রেখেছে।
 


 

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

এলিয়েন / গবেষণা / হার্ভার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net