Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইসরায়েলকে সমর্থনকারী পণ্য বয়কটে সহায়তা করছে যে অ্যাপ

আন্তর্জাতিক

ডয়েচে ভেলে
10 April, 2024, 12:25 pm
Last modified: 10 April, 2024, 12:26 pm

Related News

  • কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট বাজালে সামাজিকভাবে বয়কটের ঘোষণা মসজিদ কমিটির
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • আন্তর্জাতিক ক্রিকেট এবং বয়কটের যত ঘটনা
  • ইউরোভিশন প্রতিযোগিতায় থাকছে ইসরায়েল; বয়কটের ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়ার
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

ইসরায়েলকে সমর্থনকারী পণ্য বয়কটে সহায়তা করছে যে অ্যাপ

অ্যাপটি বেশ সহজেই কাজ করে। সেক্ষেত্রে অ্যাপটির স্ক্যানার দিয়ে পণ্যের বারকোড স্ক্যান করতে হয়। তখন অ্যাপটি পর্যালোচনা করে তৎক্ষণাৎ বলে দেয় যে, পণ্যটির উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েলকে সমর্থন করে কি-না।
ডয়েচে ভেলে
10 April, 2024, 12:25 pm
Last modified: 10 April, 2024, 12:26 pm
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন পণ্য বয়কটে ক্রেতাদের সহযোগিতা করতে অ্যাপ তৈরি করা হয়েছে। টিকটক ও এক্স-এর ভিডিওতে দেখা যায়, সেই পণ্যগুলোর তালিকায় রয়েছে কোকাকোলা, নেসক্যাফে, অ্যাডিডাস, নেটফ্লিক্স, অ্যাপলের মতো ব্র্যান্ড।

অ্যাপটি বেশ সহজেই কাজ করে। সেক্ষেত্রে অ্যাপটির স্ক্যানার দিয়ে পণ্যের বারকোড স্ক্যান করতে হয়। তখন অ্যাপটি পর্যালোচনা করে তৎক্ষণাৎ বলে দেয় যে, পণ্যটির উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েলকে সমর্থন করে কি-না।

যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ইসরায়েলকে সমর্থন করে, তবে ডিসপ্লেতে 'নো থ্যাংকস' লেখা ভেসে ওঠে। অর্থাৎ, এতে করে পণ্যটি ব্যবহার না করতে ক্রেতার নিকট আর্জি জানানো হয়।

অ্যাপটি গত ১৩ নভেম্বর উন্মোচন করা হয়েছে। প্রায় ১ লাখ বার এটি ডাউনলোড করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে ধারণা করা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে বেলজিয়াম পর্যন্ত নানা প্রান্তের মানুষ অ্যাপটি ব্যবহারে বেশ আগ্রহী।

গত ৭ অক্টোবর শুরু হয় হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ। এতে হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে। জিম্মি করা হয়েছিল ২৪০ জনকে।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা; ছবি: মাহমুদ হামস / এএফপি

অপরদিকে ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বর্তমানে অ্যাপটি প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। তবে পরোক্ষভাবে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।

অ্যাপটি থেকে পাওয়া তথ্যমতে, হাঙ্গেরিতে বসবাসকারী আহমেদ ব্যাশব্যাশ অ্যাপটি তৈরি করেছেন। ডয়েচে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, সে জন্মসূত্রে গাজার একজন ফিলিস্তিনি নাগরিক।

আহমেদ জানান, গাজায় চলমান সহিংসতায় তিনি তার ভাইকে হারিয়েছেন। একইসাথে ২০২০ সালে ইসরায়েলের পক্ষ থেকে সঠিক সময়ে চিকিৎসা সেবা না পাওয়ায় তার বোনের মৃত্যু হয়েছে।

আহমেদ বলেন, "আমি অ্যাপটি আমার ভাই ও বোনের পক্ষ থেকে তৈরি করেছি। নৃশংস দখলদারিত্বের কারণে যাদের আমরা হারিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার সাথে যা হয়েছে সেটা যাতে অন্য ফিলিস্তিনির সাথে না হয় সেই লক্ষ্যে কাজ করা।"

ছবি: সংগৃহীত

আহমেদ জানান, অ্যাপটি গুগল থেকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে এর হোম স্ক্রিনে থাকা একটি বাক্যের কথা বলা হয়েছে। যেখানে লেখা, "আপনি দেখতে পারবেন যে, আপনার হাতে থাকা পণ্যটি ফিলিস্তিনে চলমান শিশু হত্যাকে সমর্থন করে কি-না।"

তবে অ্যাপটি জনপ্রিয় অ্যাপ স্টোরগুলোতে ফের চালু করার চেষ্টা করছে আহমেদ। এতে করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে তা পৌঁছানো সম্ভব হবে।

আহমেদ জানান, অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা হয়। আর এটি থেকে উপার্জিত অর্থ ফিলিস্তিনের নানা প্রতিষ্ঠানকে দান করা হয়। যা গাজার মানুষদের সহযোগিতায় ব্যয় করা হবে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বয়কট / বয়কট সংস্কৃতি / ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট বাজালে সামাজিকভাবে বয়কটের ঘোষণা মসজিদ কমিটির
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • আন্তর্জাতিক ক্রিকেট এবং বয়কটের যত ঘটনা
  • ইউরোভিশন প্রতিযোগিতায় থাকছে ইসরায়েল; বয়কটের ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়ার
  • বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net