Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ছাগলের বাড়বাড়ন্তে অতিষ্ঠ ইতালির দ্বীপ, ধরতে পারলে বিনামূল্যে নিয়ে আসতে পারবেন যে-কেউ!

আন্তর্জাতিক

সিএনএন; বিবিসি
05 April, 2024, 01:55 pm
Last modified: 20 April, 2024, 02:02 pm

Related News

  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’

ছাগলের বাড়বাড়ন্তে অতিষ্ঠ ইতালির দ্বীপ, ধরতে পারলে বিনামূল্যে নিয়ে আসতে পারবেন যে-কেউ!

সিএনএন; বিবিসি
05 April, 2024, 01:55 pm
Last modified: 20 April, 2024, 02:02 pm
ছবি: সংগৃহীত

ইতালির প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি দ্বীপ আলিকুডি। এ দ্বীপের বাসিন্দার সংখ্যা ১০০ জন; বিপরীতে দ্বীপটিতে বুনো ছাগল আছে ৬০০টি!

চলতি বছর আলিকুডিতে মানুষ ও প্রাণীর সংখ্যার ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে গেছে।

দ্বীপটিতে ছাগলের সংখ্যা এখন প্রত্যাশিত সংখ্যার চেয়ে ছয়গুণ বেশি। বুনো ছাগলে বাড়বাড়ন্তে রীতিমতো অতিষ্ঠ স্থানীয়রা।

এ সমস্যার সমাধানে মেয়র রিকার্ডো গালো ঘোষণা দিয়েছেন, চাইলে যে-কেউ এসব ছাগল 'দত্তক নিতে' পারবেন।

গালো সিএনএনকে বলেন, ছাগল পালনের জ্ঞান থাকা না-থাকা নিয়ে তার মাথাব্যথা নেই, চাইলে যে-কেউই এসব ছাগল ধরে নিয়ে যেতে পারবে। শুধু ধরার পর ছাগলগুলোকে নৌকায় করে দ্বীপ থেকে বের করে নিয়ে যেতে হবে।

তিনি জানান, ছাগলের দল আবাসিক এলাকার দখল নিয়েছে। বাড়িঘরে 'হামলা' চালিয়েছে। পাবলিক পার্ক, ব্যক্তিগত বাগান যেখানে যা পায়, তা-ই চিবোতে শুরু করে এই ছাগলের দল। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ নিজেরাও এসব বুনো ছাগল বাছাই করে ব্যবস্থা নিচ্ছে না। এ কারণেই 'ছাগল দত্তক' কর্মসূচি নেওয়া হয়েছে।

সিসিলিয়ান আঞ্চলিক সরকারের তথ্যমতে, ২০ বছর আগে একজন কৃষক দ্বীপটিতে এসব ছাগল নিয়ে এসেছিলেন। দ্বীপে এনেই তিনি সেগুলোকে মুক্ত ছেড়ে দেন।

আলিকুডি দ্বীপ। ছবি: সংগৃহীত

বছরের পর বছর আলিকুডির পাহাড়ে-পর্বতে চরে ঘাস খেয়ে বেড়িয়েছে এসব বেওয়ারিশ ছাগল। আর এ সময়ে এসব বুনো ছাগলের বংশবৃদ্ধি হয়েছে অবিশ্বাস্য হারে। এতদিন এসব ছাগল এ দ্বীপের পাহাড়-পর্বতেই থাকত।

কিন্তু সংখ্যায় বাড়ার পর এসব ছাগল আবাসিক এলাকায়, এমনকি ড়িতে ঢুকে পড়ছে; নষ্ট করছে বাগান। ছাগলগুলো এমনকি গুঁতিয়ে দেয়ালও ভেঙে ফেলেছে—এমন খবরও পাওয়া গেছে।

মেয়র জানিয়েছেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়ে আগ্রহী যে-কেউ ৫০টি পর্যন্ত ছাগল নিয়ে যেতে পারবেন। তবে সবগুলো ছাগল দত্তক নেওয়া শেষ হওয়ার আগপর্যন্ত তিনি আবেদনের মেয়াদ বাড়িয়ে যাবেন বলে জানান।

আবেদনকারীকে স্থানীয় কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি স্ট্যাম্প ফি হিসেবে ১৬ ইউরো জমা দিতে হবে।

গালো জানান, এ ঘোষণা দেওয়ার পর কয়েক ডজন আগ্রহী ব্যক্তি ছাগল নিতে যোগাযোগ করেছেন। সেই দলে পার্শ্ববর্তী দ্বীপের ছাগলের পনির উৎপাদনকারী একজন খামারিও রয়েছেন।

তিনি জানান, এসব ছাগল নিয়ে খেয়ে ফেলা হবে নাকি অন্যকিছু করা হবে, সে ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ নাক গলাবে না।

ছাগল বরাদ্দ পাওয়ার পর একজন আবেদনকারী ছাগলগুলো ধরে দ্বীপ থেকে সরিয়ে নেওয়ার জন্য ১৫ দিন সময় পাবেন।

পর্যটকদের জন্য অল্প কিছু বুনো ছাগল রেখে বাকিগুলোকে দিয়ে দেওয়া হবে দত্তক গ্রহণকারীদের।

Related Topics

টপ নিউজ

ছাগল / বুনো ছাগল / ইতালি / ছাগলের উৎপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net