Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
৩২তম দেশ হিসেবে ন্যাটো কার্যালয়ে উড়বে সুইডেনের পতাকা

আন্তর্জাতিক

পলিটিকো
07 March, 2024, 03:40 pm
Last modified: 07 March, 2024, 03:45 pm

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প

৩২তম দেশ হিসেবে ন্যাটো কার্যালয়ে উড়বে সুইডেনের পতাকা

ন্যাটোর সদস্য হতে সুইডেনের সামনে সবশেষ বাধা ছিল হাঙ্গেরির আপত্তি। তবে সকল বাধা অতিক্রম করে সুইডেন এখন ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার দ্বারপ্রান্তে।
পলিটিকো
07 March, 2024, 03:40 pm
Last modified: 07 March, 2024, 03:45 pm
ছবি: জন থিস/এএফপি/গেটি ইমেজেস

বৃহস্পতিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। সুইডেনের অন্তর্ভুক্তি পরিকল্পনার সাথে যুক্ত দুজন কর্মকর্তা সংবাদ সংস্থা পলিটিকোকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তবে সুইডেনের ন্যাটোতে যোগদানের সময় নির্ভর করছে হাঙ্গেরি কত দ্রুত সুইডেনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তার ওপর। হাঙ্গেরি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা মাত্রই,  সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো অধিভুক্ত ৩২তম দেশ হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দুপুরে ব্রাসেলসে জোটের সদর দফতরে সুইডেনের ন্যাটোতে যোগদান উপলক্ষ্যে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম আজ ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তির কাগজাদি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি শেষ হবে।

ন্যাটোর সদস্য হতে সুইডেনের সামনে সবশেষ বাধা ছিল হাঙ্গেরির আপত্তি। তবে সকল বাধা অতিক্রম করে সুইডেন এখন ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার দ্বারপ্রান্তে।

হাঙ্গেরি সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য গত সোমবার একটি সংসদীয় ভোটের আয়োজন করে। হাঙ্গেরির নবনির্বাচিত প্রেসিডেন্ট তামাস সুলিওক মঙ্গলবার তাৎক্ষণিকভাবে আইনটির অনুমোদনে স্বাক্ষর করেছেন। এটি ন্যাটোতে সুইডেনের যোগদানের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

নতুন সদস্য করার ক্ষেত্রে ন্যাটোর নিয়মটি হলো, সব সদস্যদেশের অনুমোদন না পেলে কোনো দেশ জোটের সদস্য হতে পারবে না। তাই হাঙ্গেরি কর্তৃক  সুইডেনের প্রস্তাব অনুমোদন দেওয়ার পরই সমস্ত ন্যাটো সদস্য দেশ সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে একমত হয়।

পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ৬০০ দিনেরও বেশি সময় ধরে সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবের অনুমোদন আটকে রাখেন।

কুর্দি সংখ্যালঘুদের প্রতি সুইডেনের আচরণ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে তুরস্কও সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দিতে গড়িমসি করে।

তবে সুইডেনের অন্তর্ভুক্তি মস্কোর জন্য একটি কৌশলগত আঘাত হবে। এটি বাল্টিক সাগরকে কার্যকরভাবে ন্যাটো নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করবে। ফলে রাশিয়ার নৌ গতিবিধির ওপর নজরদারি রাখাও অনেকটা সহজ হয়ে যাবে ন্যাটোর।

অনুবাদ:  সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সুইডেন / ন্যাটো / যোগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net