Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনে ‘সম্মত’ পিএমএলএন, পিপিপি

আন্তর্জাতিক

দ্য নিউজ ইন্টারন্যাশনাল
10 February, 2024, 01:15 pm
Last modified: 10 February, 2024, 01:30 pm

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার

কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনে ‘সম্মত’ পিএমএলএন, পিপিপি

দলীয় সূত্রে জানা গেছে, জারদারির সঙ্গে শেহবাজ ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং তাকে নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল
10 February, 2024, 01:15 pm
Last modified: 10 February, 2024, 01:30 pm
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো (বামে), সাবেক প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারি (মাঝে) ও পিএমএলএন প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় পর্যায়ে ও পাঞ্জাবে জোট সরকার গঠনে সম্মত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলসস পার্টি (পিপিপি)। পিএমএলএন নেতা শেহবাজ শরিফ এক বৈঠকে পিপিপি নেতা বিলাওয়াল ভু্ট্টো জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারিকে পাকিস্তানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহসিন নাকবির বাসভবনে শেহবাজ শরিফ ও পিপিপির শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে শেহবাজ শরিফ এ আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, শেহবাজ জারদারির সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং তাকে নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন।

বৈঠকে শেহবাজ পিপিপির দুই নেতাকে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএলএন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।

সূত্রের দাবি, জারদারি ও শেহবাজ পাঞ্জাবে এবং কেন্দ্রে সরকার গঠনে সম্মত হয়েছেন। উভয় দলই পরবর্তী বৈঠকে তাদের নিজস্ব মতামত উপস্থাপন করবে এবং পরামর্শের মাধ্যমে কে কোন মন্ত্রণালয়ের বা দপ্তরের দায়িত্ব পালন করবেন সেই সংক্রান্ত 'পাওয়ার-শেয়ারিং ফর্মুলা' চূড়ান্ত করা হবে।

তাদের এ বৈঠক ৪৫ মিনিট স্থায়ী হয়।

পিএমএলএন কায়েদ ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশকে বাঁচাতে জোট সরকার গঠনের জন্য শুক্রবার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।

এর আগে মডেল টাউনে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণে নওয়াজ শরিফ নির্বাচনে পিএমএলএন সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে বলে দাবি করেন। এ সময় শেহবাজ শরীফ, পিএমএলএনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এবং অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।

নওয়াজ শরিফ বলেন, 'আমি বুঝি দেশকে ঘূর্ণাবত থেকে বের করে আনা আমাদের দায়িত্ব। পাকিস্তানকে সংকট থেকে বের করে আনতে আমরা সবাইকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। আসুন একসঙ্গে বসি। সবাই জানে দেশের জন্য কে কী করেছে।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পিপিপি / পিএমএল-এন / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net