Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পাকিস্তানে এখন চলছে বিয়ের মৌসুম, নাম ‘ডিসেম্বরস্তান’

আন্তর্জাতিক

আল জাজিরা
06 February, 2024, 01:35 pm
Last modified: 06 February, 2024, 04:44 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

পাকিস্তানে এখন চলছে বিয়ের মৌসুম, নাম ‘ডিসেম্বরস্তান’

নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে পাকিস্তানে অসংখ্য বিয়ের আয়োজন হয়। এমনকি এই সময়টাকে ‘ডিসেম্বরস্তান’ বলে ডাকা হয় পাকিস্তানে।
আল জাজিরা
06 February, 2024, 01:35 pm
Last modified: 06 February, 2024, 04:44 pm
আর্থিক সমস্যা থাকলেও পাকিস্তানের মানুষ বিয়ের এই মৌসুমের অপেক্ষায় থাকে। ছবি: এএফপি

পাকিস্তানে বিবাহের মৌসুম 'ডিসেম্বরস্তান' নামে পরিচিত। এটি একটি বড় সাংস্কৃতিক উদযাপন বা অভিনব অনুষ্ঠান যা দেশটির মানুষকে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যার যন্ত্রণা থেকে কিছু সময়ের বিরতি দেয়। আর বিয়েবাড়ির দাওয়াতে উৎসব চলে সবার। 

নভেম্বর থেকে ফেব্রুয়ারির শীতল আবহাওয়াতে লাখ লাখ মানুষ প্রতি সপ্তাহে বিয়ের দাওয়াতে যায়। বিদেশে থাকা পাকিস্তানিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে আসেন বিয়ে উপলক্ষ্যে। তাদের কারণে ভিড় দেখা যায় বিমানবন্দরে এবং পাঁচতারকা হোটেলগুলোতে।

করাচির যোগাযোগ বিষয়ক পরামর্শক খিজরা মুনির বলেন, "ডিসেম্বরেই আসলে অনেকে বিভিন্ন চিন্তা বাদ দিয়ে এই ধরনের আয়োজন করে থাকে। সবাই ভাবে আমরা এই মুহূর্তটাকে উপভোগ করবো। এখনই পুনর্মিলনী করার জন্য উপযুক্ত সময়। এখনই উপলক্ষ্য ভালো পোশাক পড়বার।"

মুসলিম অধ্যুষিত দেশটিতে সামাজিকতা রক্ষা এবং আনন্দ করার জন্য বিয়ে একটি বড় উপলক্ষ্য। তাই এই সময়টাতে এত বিয়ের আয়োজন আসলে আশ্চর্যজনক নয়।

পাকিস্তানি বিয়ে মানেই অন্তত তিনটি আয়োজন অথবা তারও বেশি। বিয়েতে অন্যতম আয়োজন হল 'হলুদ' যেখানে কনের পরিবারের সদস্য ও বন্ধুরা তার হাতে এবং মুখে হলুদ দিয়ে দেয়। তারপর আছে 'মেহেদি উৎসব' যেখানে কনের হাতে ও পায়ে মেহেদি দেওয়া হয়। এই উৎসব মানেই আরো বেশি নাচ-গান এবং হৈ-হুল্লোড়।

তারপর আসে সব থেকে বড় আয়োজন যেটি হল বিয়ের অনুষ্ঠান। পাকিস্তানে বিয়ের জন্য একটি অভিজাত জায়গা ভাড়া করতেই ১০ লাখ রুপি পর্যন্ত খরচ হতে পারে। স্বল্প জিডিপি এবং অধিক মূল্যস্ফীতির দেশটিতে এই ধরনের আয়োজন প্রকৃতপক্ষেই ব্যয়বহুল। তবুও ধনী পরিবারগুলো এই সব আয়োজনে সহজেই ১০ থেকে ২০ লাখ রুপি খরচ করতে পারে।

পাকিস্তানের ইসলামাবাদে বিয়ের জন্য একটি অভিজাত হলকে সাজানো হয়েছে। ছবি: আঞ্জুম নাভিদ/এপি

ব্যাংকগুলো ৩ মিলিয়ন রুপি ধার দেওয়ার পাশাপাশি বিয়ের জন্য অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে থাকে এই সময়ে। পাকিস্তানের সরকারি কল্যাণ সংস্থা সহ অন্যান্য সংস্থা দরিদ্র এবং অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে বিয়ের আয়োজন করার জন্য।
টাকার সমস্যা থাকার পরেও পাকিস্তানের মানুষ আসলে বিয়ের এই মৌসুমের অপেক্ষায় থাকে।

মার্চ মাস চলে আসলে পাকিস্তানিদের উষ্ণ আবহাওয়ার পাশাপাশি বিয়ের আয়োজনের বিশাল খরচ নিয়ে চিন্তা করতে হলেও ডিসেম্বরস্তানে তাদের আনন্দের কোন ত্রুটি থাকে না।

অনুবাদক: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / বিয়ে / ডিসেম্বরস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net