Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
হাতুড়িপেটার শিকার মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তা

আন্তর্জাতিক

ডয়চে ভেলে বাংলা
01 February, 2024, 12:15 pm
Last modified: 01 February, 2024, 12:18 pm

Related News

  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • ১২ মার্চ থেকে পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স
  • 'জেন জি' ও পরবর্তী সব প্রজন্মের জন্য আজীবন ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
  • ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

হাতুড়িপেটার শিকার মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তা

হাতুড়িপেটার শিকার হয়েছেন মালদ্বীপের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি। বুধবার (৩১ জানুয়ারি) মালেতে এই ঘটনা ঘটেছে। এর তিনদিন আগে দেশটির পার্লামেন্টে নজিরবিহীন মারামারির ঘটনা ঘটে।
ডয়চে ভেলে বাংলা
01 February, 2024, 12:15 pm
Last modified: 01 February, 2024, 12:18 pm
মালদ্বীপের প্রধান কৌঁসুলি হুসাইন শামীম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মালদ্বীপে নতুন সরকারকে ঘিরে চলছে রাজনৈতিক অস্থিরতা। সংসদ সদস্যদের নজিরবিহীন মারামারির পর এবার হাতুড়িপেটার শিকার হলেন সরকারের প্রধান কৌঁসুলি হোসেন শামীম।

কর্মক্ষেত্রে যাওয়ার পথে শামীমকে অজ্ঞাত হামলাকারীরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আঘাতে তার বাম হাত জখম হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শামীম জানান, তিনি বাসায় ফিরে এসেছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন। অর্পিত দায়িত্ব পালনের বিষয়ে নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেসবুকে শামীম লিখেছেন, ''আমি আজ ভোরে হামলার শিকার হয়েছি...আমার বাম হাত ভেঙে গেছে।' ঘটনার বিস্তারিত আর কিছু না জানালেও তিনি বলেছেন, ''দ্রুতই আরো শক্তিশালী হয়ে কাজে ফিরবে, দৌড়াব, সাইকেল চালাব এবং আগের চেয়েও দ্রুত সাঁতার কাটব।'

এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মালদ্বীপের প্রধান বিরাোধী দল ডেমোক্র্যাটিক পার্টি—এমডিপি। তবে পুলিশের সন্দেহ, শামীমের সামলানো কোনো ফৌজদারি মামলার শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। ২০১৯ সালে এই আইনজীবী পদোন্নতি পেয়ে প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পান।

হামলার তিনদিন আগে দেশটির পার্লামেন্টে অ্যাটর্নি জেনারেলসহ মন্ত্রীসভার তিনটি পদের রদবদল নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা রোববার বিরোধী দলের আনা এই ভোট প্রতিহতের চেষ্টা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যেদের মারামারির ভিডিও ছড়িয়ে পড়ে। 

এদিকে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতার কারণে ধর্ম, গৃহায়ণ ও অ্যাটর্নি জেনারেলের রদবদলের প্রস্তাব সোমবার পার্লামেন্টে পাশ হয়েছে। শীর্ষ আইন কর্মকর্তার ওপর হামলার সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে মেলেনি বলে জানিয়েছে পুলিশ। 

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু সোমবার জানিয়েছেন, তিনটি পদে নতুন করে নিয়োগ দেবেন তিনি। গত সেপ্টেম্বরে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন ভারতবিরোধী ও চীনঘেঁষা রাজনীতিবিদ মুইজ্জু। কিন্তু পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। এই মুহূর্তে এমডিপিসহ তাদের জোটের দুই-তৃতীয়াংশ সংখ্যারিষ্ঠতা রয়েছে। আগামী মধ্য মার্চে পালার্মেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এমডিপি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিশংসনের মুখোমুখি করার পরিকল্পনা করেছে তারা। তবে কীসের ভিত্তিতে সেটি করা হবে কিংবা এজন্য বিরোধীদের সবার সমর্থন মিলবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

Related Topics

টপ নিউজ

মালদ্বীপ / প্রসিকিউটর / হাতুড়িপেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • ১২ মার্চ থেকে পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স
  • 'জেন জি' ও পরবর্তী সব প্রজন্মের জন্য আজীবন ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
  • ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net