Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ট্রাম্পকে কলোরাডোয় ভোট থেকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 December, 2023, 10:50 am
Last modified: 20 December, 2023, 11:01 am

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ

ট্রাম্পকে কলোরাডোয় ভোট থেকে অযোগ্য ঘোষণা

২০২১ সালের ৬ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফল প্রত্যয়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলে হামলা চালায়। হামলায় প্ররোচনা দেওয়ার জন্য ট্রাম্পের ভূমিকা ছিল। তাই আদালত আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা অযোগ্য ঘোষণা করেছে।
টিবিএস ডেস্ক
20 December, 2023, 10:50 am
Last modified: 20 December, 2023, 11:01 am
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য থেকে প্রার্থী হতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার এই ঐতিহাসিক রায় দিয়েছে অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্ট। নির্বাচনের আগে এটি ট্রাম্পের জন্য বড়সড়ো একটি ধাক্কা বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসির।

এই প্রথম মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর তিন নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলো। সংবিধানের এ ধারাটি সচরাচর ব্যবহার করা হয় না। এই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।

আদালতের এ সিদ্ধান্তটি কেবল কলোরাডো অঙ্গরাজ্যের জন্য প্রযোজ্য হবে।

আগামী বছরের ৫ই মার্চ অঙ্গরাজ্যটিতে প্রাথমিক একটি নির্বাচনে রিপাবলিকান পার্টির ভোটাররা তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নেবে। আদালতের রায় অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে দলের অন্য নেতাদের চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়েছে, ক্যাপিটলে হামলায় প্ররোচনা দেওয়ার জন্য ট্রাম্পের ভূমিকা ছিল। এজন্য তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।

রায়ে বিচারক বলেছেন, 'আমরা হালকাভাবে এ সিদ্ধান্তে পৌঁছায়নি। আমাদের সামনে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন সচেতন।'

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেয়াং এক বিবৃতিতে এ রায়কে 'সম্পূর্ণ ত্রুটিপূর্ণ' বলে মন্তব্য করে বিচারকদের নিন্দা করেছেন।

তিনি বলেছেন, 'নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমবর্ধমান, প্রভাবশালী নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাট পার্টির নেতারা আতঙ্কে রয়েছেন।'

এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফল প্রত্যয়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটলে হামলা চালান। হামলার ঘটনায় পাঁচজন নিহত হন। সরাসরি হামলায় পুলিশের একজন কর্মকর্তা প্রাণ হারান। ওই ঘটনার জেরে মেট্রো পুলিশের আরও দুই কর্মকর্তা আত্মহত্যা করেন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর আগে লেবাননে সংঘাত বন্ধের নিশ্চয়তা চায় ইরান
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net