Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
প্রয়োজনে ইউক্রেনে গুচ্ছ বোমা ব্যবহার করবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
16 July, 2023, 06:15 pm
Last modified: 16 July, 2023, 06:21 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য

প্রয়োজনে ইউক্রেনে গুচ্ছ বোমা ব্যবহার করবে রাশিয়া: পুতিন

‘আমি উল্লেখ করতে চাই যে রাশিয়ান ফেডারেশনের কাছে বিভিন্ন ধরনের গুচ্ছ বোমার পর্যাপ্ত মজুত আছে। আমরা সেগুলো এখনো ব্যবহার করিনি। কিন্তু এ ধরনের বোমা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই প্রত্যুত্তর দেওয়ার অধিকার আমাদের আছে,’ পুতিন বলেন।
রয়টার্স
16 July, 2023, 06:15 pm
Last modified: 16 July, 2023, 06:21 pm
ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক ছবি। ছবি: স্পুটনিক/অ্যালেক্সি বাবুশকিন/ক্রেমলিন ভিয়া রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কাছে গুচ্ছ বোমার 'যথেষ্ট মজুত' আছে এবং ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এমন বোমা ব্যবহার করলে রাশিয়াও একই বোমা ইউক্রেনে নিক্ষেপের অধিকার রাখে।

পুতিন অবশ্য জানিয়েছেন, গুচ্ছ বোমা ব্যবহারকে তিনি অপরাধ হিসেবে দেখেন।

গত বৃহস্পতিবার ইউক্রেন জানায় এটি যুক্তরাষ্ট্র থেকে গুচ্ছ বোমার সরবরাহ পেয়েছে। যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, পালটা আক্রমণের সময় ইউক্রেনের গোলার অভাবকে পূরণ করতে গুচ্ছ বোমা জরুরি হয়ে পড়েছে।

বিশ্বের প্রায় ১০০টির অধিক দেশে গুচ্ছ বোমা নিষিদ্ধ। এ বোমা বিস্তৃত এলাকায় এলোপাথাড়িভাবে মানুষ খুন করতে পারে। আবার অনেক সময় এসব বোমা পড়ার পর বিস্ফোরিত হয় না। ফলে দশকের পর দশক ধরে এগুলো বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের বিপদের ঝুঁকি হিসেবে থেকে যায়।

কিয়েভ জানিয়েছে, এটি নিজেদের ভূখণ্ড পুনর্দখলের লড়াইয়ে শত্রুসেনাদের অবস্থানের ঘনত্ব কমাতে গুচ্ছ বোমা ব্যবহার করবে, তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে এ বোমা ব্যবহার করা হবে না।

রাষ্ট্রায়ত্ত টিভি মস্কোকে পুতিন জানান, প্রয়োজনে মস্কোও যুদ্ধক্ষেত্রে একই ধরনের জবাব দেবে।

'আমি উল্লেখ করতে চাই যে রাশিয়ান ফেডারেশনের কাছে বিভিন্ন ধরনের গুচ্ছ বোমার পর্যাপ্ত মজুত আছে। আমরা সেগুলো এখনো ব্যবহার করিনি। কিন্তু এ ধরনের বোমা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই প্রত্যুত্তর দেওয়ার অধিকার আমাদের আছে,' পুতিন বলেন।

পুতিন জানান, তিনি যুদ্ধক্ষেত্রে গুচ্ছ বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে দেখেন। এছাড়া তিনি বলেন, অতীতে রাশিয়ার গোলাবারুদের ঘাটতি থাকলেও এ বোমা ব্যবহারের দরকার হয়নি।

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র কনভেনশন অভ ক্লাস্টার মিউনিশনস-এ স্বাক্ষর করেনি। এ চুক্তিতে গুচ্ছ বোমার উৎপাদন, মজুত, ব্যবহার ও অন্যকে সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গুচ্ছ বোমা / ক্লাস্টার বোমা / ক্লাস্টার অস্ত্র / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net