Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
গরুর মাংস উৎপাদনে শীর্ষ ৪০-এ নেই বাংলাদেশ 

আন্তর্জাতিক

মিটলোফ ডটপ্রো
23 June, 2023, 05:00 pm
Last modified: 23 June, 2023, 05:06 pm

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

গরুর মাংস উৎপাদনে শীর্ষ ৪০-এ নেই বাংলাদেশ 

মিটলোফ ডটপ্রো
23 June, 2023, 05:00 pm
Last modified: 23 June, 2023, 05:06 pm

ছবি: মিটলোফ

স্টেক, হ্যামবার্গার কিংবা সাধারণ তরকারি—যেভাবেই খাওয়া হোক না কেন গরুর মাংস স্বাদে অনন্য। বিশ্বজুড়ে প্রিয় প্রোটিন-জাতীয় খাদ্যগুলোরও একটি। ধারণা করা হয়, ২০২০ সালে বিশ্বে ১৩ হাজার কোটি পাউন্ডের বেশি গরুর মাংস খাওয়া হয়েছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে, সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে। ২০২১ সালে প্রায় ১২.৯ হাজার মেট্রিক টন গরুর মাংস খাওয়া হয় দেশটিতে। তবে মাথাপিছু গরুর মাংস খাওয়ায় এগিয়ে আর্জেন্টিনা। দেশটিতে জনপ্রতি বছরে গরুর মাংস খায় ৭৯ পাউন্ড। যুক্তরাষ্ট্রে যা ৫৭ পাউন্ড। 

এবার দেখে নেওয়া যাক এত গরুর মাংস আসে কোথা থেকে? ম্যার মরগান'স মিটলোফ রেসিপির পরিসংখ্যান থেকে শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী ৪০টি দেশের একটি তালিকা পাওয়া গেছে। এতে দেখা যায়, গরুর মাংস বেশি খাওয়ার পাশাপাশি উৎপাদনেও এগিয়ে যুক্তরাষ্ট্র। এ তালিকায় অবশ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পৃথক করে হিসাব করা হয়নি। জোটভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদন হিসাব করা হয়েছে। ৪০ দেশের এই তালিকায় নেই বাংলাদেশের নাম। 

যুক্তরাষ্ট্রের পর উৎপাদনে শীর্ষ দেশগুলো যথাক্রমে: ২. ব্রাজিল ৩. ইউরোপীয় ইউনিয়ন ৪. চীন ৫. ভারত ৬ আর্জেন্টিনা ৭.অস্ট্রেলিয়া ৮. মেক্সিকো ৯. পাকিস্তান ও ১০. রাশিয়া।

কোন দেশে কী পরিমাণ গরুর মাংস উৎপাদিত হয়?

বিশ্বে গরুর মাংস উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। প্রতি বছর দেশটি প্রায় এক কোটি ২৩ লাখ মেট্রিক টন গরুর মাংস উৎপাদন করে, যা বৈশ্বিক গরুর মাংস উৎপাদনের ২০.৪৪ শতাংশ। 

শীর্ষ উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র একই সাথে গরুর মাংস আমদানিতেও শীর্ষ দেশগুলোর একটি। গরুর মাংস আমদানির তালিকায় শীর্ষ দেশ চীন। এরপরের অবস্থান যুক্তরাষ্ট্রের। 

দেশটির কৃষি বিভাগের মতে, যুক্তরাষ্ট্র উৎপাদিত গরুর মাংসের ৯ শতাংশ রপ্তানি করে। আর উৎপাদনের পরিমাণের ১১ শতাংশ আমদানি করে। 

অন্যান্য দেশে উৎপাদিত গরুর মাংসের পরিমাণ নিম্নরূপ:

২. ব্রাজিল—১ কোটি ১ লাখ মেট্রিক টন
৩. ইউরোপীয় ইউনিয়ন—৭৮ লাখ ১০ হাজার মেট্রিক টন
৪. চীন—৬৭ লাখ ২০ হাজার মেট্রিক টন
৫. ভারত—৩৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন
৬. আর্জেন্টিনা—৩২ লাখ ৩০ হাজার মেট্রিক টন
৭. অস্ট্রেলিয়া—২১ লাখ ২৩ হাজার মেট্রিক টন
৮. মেক্সিকো—২০ লাখ ৭৯ হাজার মেট্রিক টন
৯. পাকিস্তান—১৮ লাখ ২০ হাজার মেট্রিক টন
১০. রাশিয়া—১৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন

বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া হয় যে মাংস 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া হয় শূকরের মাংস (৩৬ শতাংশ), তারপরে হাঁস (৩৩ শতাংশ), গরুর মাংস (২৪ শতাংশ), ছাগল ও ভেড়া (৫ শতাংশ)। 

তাহলে এই চাহিদা মেটাতে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি মাংস উৎপাদন করে কোন দেশ? তার উত্তর হলো চীন। দেশটি প্রতি বছর প্রায় ৯ কোটি টন মাংস উৎপাদন করে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র উৎপাদন করে ৪ কোটি ৭০ লাখ টন।

Related Topics

টপ নিউজ

গরু / গরুর মাংস / গরুর মাংস উৎপাদন / মাংস উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net