Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সরবরাহ ব্যাহত, ইউরোপে গ্যাসের দাম ফের বাড়ছে 

আন্তর্জাতিক

সিএনএন
18 June, 2023, 05:45 pm
Last modified: 18 June, 2023, 05:46 pm

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

সরবরাহ ব্যাহত, ইউরোপে গ্যাসের দাম ফের বাড়ছে 

সিএনএন
18 June, 2023, 05:45 pm
Last modified: 18 June, 2023, 05:46 pm
ছবি: এএফপি

সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপে আবারো বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম। গত কয়েক মাসে দাম কমতে থাকলেও কয়েকটি উৎপাদন কেন্দ্র বন্ধের ঘোষণায় জুনে দফায় দফায় তা বাড়ছে। তবে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকায় এখনই বিপর্যয়ের শঙ্কা দেখছেন না গবেষকরা। 

ইন্ডিপেনডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (আইসিআইএস) তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে গ্যাসের দাম ৫২ শতাংশ বেড়েছে। এ ধারা সামনেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, নরওয়ের মূল গ্যাস উৎপাদন কেন্দ্র রক্ষণাবেক্ষণে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় দাম বাড়ছে। 

চলতি বছর গ্যাসের দাম বাড়তে থাকলেও তা গত বছরের গ্রীষ্মের তুলনায় অনেক কম। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয়। এ সময় গ্যাসের দাম বাড়তে থাকে। তবে সরবরাহ ব্যাহত হলেই দেশগুলো কতটা ঝুঁকিতে পড়ছে, তা দেখিয়ে দিচ্ছে সাম্প্রতিক মূল্যস্ফীতি।

নরওয়ের গ্যাস নেটওয়ার্ক অপারেটর গ্যাসকো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গ্যাস প্রক্রিয়াকরণে ব্যবহৃত একটি কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এটি ২১ জুন থেকে কার্যক্রম শুরু করার কথা ছিল। প্রক্রিয়াকরণ সমস্যার কারণে আরও দুটি গ্যাস প্লান্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 

ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহে রাশিয়াকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নরওয়ে। ইউরোপে এখন মোট ২৪ শতাংশ গ্যাস যায় নরওয়ে থেকে। আর রাশিয়া সরবরাহ করে ১৫ শতাংশ। 

এদিকে আরও একটি গ্যাসের উৎস হারাতে হতে পারে ইউরোপকে। বৃহস্পতিবার (১৫ জুন) প্রকাশিত খবরে বলা হয়, অক্টোবর থেকে নেদারল্যান্ডসের গ্রোনিনজেন গ্যাস ফিল্ড স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। এ খবরের পর থেকেই গ্যাসের দাম বাড়তে থাকে। 

তবে ডাচ সরকারের এক মুখপাত্র শুক্রবার (১৬ জুন) জানান, গ্রোনিনজেন গ্যাস ফিল্ড নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

একসময় ইউরোপের বাজারে সর্বোচ্চ গ্যাস সরবরাহকারীদের একটি ছিল নেদারল্যান্ডস। তবে ভূমিকম্পের ঝুঁকিতে দেশটিতে উৎপাদন কমিয়ে আনা হচ্ছে। 

উৎপাদন নিয়ে শঙ্কার মধ্যে দাম বাড়লেও ভরসা দিচ্ছে গ্যাস মজুতের পরিমাণ। ইউরোপের গ্যাস স্টোরেজগুলো ৭৩ শতাংশ পর্যন্ত পরিপূর্ণ। যেখানে গত পাঁচ বছরে এমন সময়ে গড়ে ৫৬ শতাংশ পূর্ণ থাকত।

কনসালটেন্সি উড ম্যাকেঞ্জি-র সিনিয়র গ্যাস গবেষক ম্যাসিমো ডি ওডোয়ার্ডো বলেন, 'গত গ্রীষ্মে যে আতঙ্কের মধ্য দিয়ে আমরা গেছি, এমনটা হওয়ার শঙ্কা এবার খুবই কম। তবে অপরিকল্পিতভাবে সরবরাহ ব্যাহত হলে দাম বাড়তে থাকবে।'

Related Topics

টপ নিউজ

গ্যাসের দাম / গ্যাস / ইউরোপে গ্যাস সরবরাহ / ইউরোপে গ্যাস সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net