Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সিঙ্গাপুরে গোপন বৈঠকে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা 

আন্তর্জাতিক

রয়টার্স
04 June, 2023, 01:20 pm
Last modified: 07 June, 2023, 04:30 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

সিঙ্গাপুরে গোপন বৈঠকে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা 

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। ভারতীয় একটি সূত্র জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রধান সামন্ত গোয়েলও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
রয়টার্স
04 June, 2023, 01:20 pm
Last modified: 07 June, 2023, 04:30 pm
সিঙ্গাপুরে ২০তম আইআইএসএস সাংগ্রি-লা ডায়ালগ- এ যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। ছবি: ক্যারোলিন চিয়া//ফাইল ফটো/রয়টার্স

গত শুক্রবার সিঙ্গাপুরে শুরু হওয়া তিন দিনের 'সাংগ্রি-লা-ডায়ালগ' নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিশ্বের প্রায় দুই ডজন প্রধান গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি গোপন বৈঠক করেছেন। এ বৈঠক সম্পর্কে জানেন এমন পাঁচজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন।

সূত্র বলছে, কয়েক বছর ধরেই নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি আলাদা ভেন্যুতে এ ধরনের বৈঠকগুলো আয়োজন করে আসছে সিঙ্গাপুর সরকার। এর আগে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসেনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। তিনি তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান। বৈঠকে উপস্থিত অন্যান্য দেশের মধ্যে ছিল চীন; যদিও বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভারতীয় একটি সূত্র জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রধান সামন্ত গোয়েলও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে জ্ঞাত এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, "আন্তর্জাতিক শ্যাডো এজেন্ডায় এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো দেশ জড়িত আছে, তাতে বোঝা যায় যে এটা কোনো উৎসব ছিল না, বরং একে অপরের উদ্দেশ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গভীরভাবে বোঝার একটা উপায় ছিল এটি।"

সূত্র আরও বলে, "গোয়েন্দা পরিষেবাগুলোর মধ্যে একটি অলিখিত নিয়ম আছে যে, যখন আনুষ্ঠানিক ও খোলামেলা কূটনৈতিক আলোচনা কঠিন হয়ে ওঠে, তখন তারা একসঙ্গে বসে আলোচনা বা কথা বলতে পারে। উত্তেজনার সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সিঙ্গাপুরের বৈঠক সেটিকেই এগিয়ে নিতে সহায়তা করে।" 

কিন্তু ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে পাঁচটি সূত্রই নিজেদের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। 

সাংগ্রি-লা ডায়লগ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময় সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, "গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারাসহ অংশগ্রহণকারীরা তাদের সমমর্যাদার অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেন এখানে।"

ঐ মুখপাত্র আরও বলেছিলেন, "সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বৈঠক আয়োজনে কিছু সহযোগিতা করতে পারে। নিরাপত্তা সাইডলাইনে অনুষ্ঠিত এ ধরনের সভাকে উপকারী বলে মনে করেন অংশগ্রহণকারীরা।"

তবে সিঙ্গাপুরে মার্কিন দূতাবাস বলেছে, তাদের কাছে এ বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। এ বিষয়ে চীন ও ভারত সরকারের মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কেউই সাড়া দেয়নি।

বিস্তৃত পরিসরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও শেয়ার করার জন্য 'ফাইভ আইস' নামক একটি নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড; এবং তাদের গোয়েন্দা কর্মকর্তারাও প্রায়ই দেখাসাক্ষাৎ করেন।

কিন্তু গোয়েন্দা কমিউনিটির মধ্যে বড় পরিসরে কোনো বৈঠকের ঘটনা বিরল। আর তেমন বৈঠক অনুষ্ঠিত হলেও সেই খবর জনসমক্ষে কখনো প্রচার করা হয় না বললেই চলে।

যদিও সিঙ্গাপুরে কিছু সুনির্দিষ্ট আলোচনার বিষয়ে কিছু বিস্তারিত তথ্য পাওয়া গেছে; শুক্রবারের আলোচনায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আলোচনা সম্পর্কে জ্ঞাত সূত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা প্রধানরা অনানুষ্ঠানিকভাবেই জড়ো হন।

তবে এই গোপন বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে একটি সূত্র। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী ভলোদিমির ভি. হাভরিলভ সাংগ্রি-লা ডায়লগ- এ ছিলেন, কিন্তু তিনিও গোপন গোয়েন্দা বৈঠকে যোগ দেননি।

আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের আলোচনার সুর ছিল সহযোগিতামূলক, দ্বন্দ্বমূলক নয়।

এদিকে প্রধান নিরাপত্তা সম্মেলনে, ৪৯টি দেশের ছয়শোরও বেশি প্রতিনিধি তিন দিনের পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি সাংগ্রি-লা হোটেলে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠক করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মূল বক্তব্য রাখেন।

সাংগ্রি-লা ডায়ালগ-এ যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন এভ্রিল হেইনস। প্রধান বৈঠকে সাইবার নিরাপত্তা নিয়ে একটি আলোচনায় তিনি চীনা সামরিক কর্মকর্তার এক প্রশ্নের জবাবে বলেন যে দেশগুলোর মধ্যে সহযোগিতার মনোভাব বজায় রাখা অত্যাবশ্যক।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়াতে গোপন সফরে চীনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস।

Related Topics

টপ নিউজ

গোয়েন্দা / প্রধান / গোপন / বৈঠক / সম্মেলন / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net