Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান এয়ারলাইনসের বিমান জব্দ করলো মালয়েশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 May, 2023, 12:50 pm
Last modified: 31 May, 2023, 12:56 pm

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়

বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান এয়ারলাইনসের বিমান জব্দ করলো মালয়েশিয়া

মালয়েশিয়ার একটি কোম্পানির কাছ থেকে বিমানটি লিজ নিয়েছিল পাকিস্তান। পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান এক বিবৃতিতে বলেছেন, ইজারাদারের আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার একটি আদালত বিমানটিকে জব্দ করার নির্দেশ দিয়েছেন।
টিবিএস ডেস্ক
31 May, 2023, 12:50 pm
Last modified: 31 May, 2023, 12:56 pm
ইসলামাবাদে রানওয়েতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনের একটি বিমান। ছবি: ফারুক নাঈম/এএফপি/গেটি ইমেজেস

বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস কর্পোরেশন (পিআইএ)-এর একটি যাত্রীবাহী বিমান জব্দ করেছে মালয়েশিয়া। গত সোমবার (২৯ মে) কুয়ালালামপুরে এই বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি জব্দ করা হয়। খবর ব্লুমবার্গের।

মালয়েশিয়ার একটি কোম্পানির কাছ থেকে বিমানটি লিজ নিয়েছিল পাকিস্তান। পিআইএ'র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান এক বিবৃতিতে বলেছেন, ইজারাদারের আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার একটি আদালত বিমানটিকে জব্দ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে বিমান জব্দ করায় যাত্রীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন। যাত্রীদের ফেরত আনার জন্য আলাদা একটি বিমান পাঠানো হয়েছে।

আবদুল্লাহ হাফিজ খানের ভাষ্যে, ইতোমধ্যেই বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে। বিমানটি ফিরিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি আইনি পদক্ষেপ নেবে। গত দুই বছরে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে পিআইএ'র বিমান জব্দ করা হলো।

করাচিভিত্তিক গণমাধ্যম এআরওয়াই এর তথ্যমতে, ২০২১ সালের জানুয়ারি মাসেও বকেয়া সংক্রান্ত ইস্যুতে কোম্পানিটির একটি বিমান জব্দ করেছিল মালয়েশিয়া।

ঐ সময় ক্রুসহ বিমানের যাত্রী ছিলেন মোট ১৭৩ জন। পরবর্তীতে কূটনৈতিক আলোচনায় মাধ্যমে কুয়ালালামপুরকে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার পর পাকিস্তানকে বিমানটি ফেরত দিয়েছিল কর্তৃপক্ষ।

এদিকে লিজিং কোম্পানি হিসেবে এয়ারক্যাপ হোল্ডিংস এনভি (AerCap Holdings NV)-এর নাম জানিয়েছেন হাফিজ খান। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে কোম্পানিটির মুখপাত্র কোনো সাড়া দেননি।

প্রসঙ্গত, ২০২০ সালে পাইলটদের লাইসেন্স জালিয়াতির অভিযোগে পিআইএ'র ফ্লাইট পরিচালনা নিষিদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়ন। এরপর থেকেই কোম্পানিটি নিজেদের আর্থিক সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে।  

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / এয়ারলাইনস / বিমান / জব্দ / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net