Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিশ্বের সবচেয়ে ধনী শহরে মিলিয়নিয়ার ৩ লাখেরও বেশি 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2023, 02:45 pm
Last modified: 19 April, 2023, 03:03 pm

Related News

  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে ধনী শহরে মিলিয়নিয়ার ৩ লাখেরও বেশি 

প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রেরই চারটি শহর এ তালিকায় জায়গা করে নিয়েছে- নিউইয়র্ক, দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো।
টিবিএস ডেস্ক
19 April, 2023, 02:45 pm
Last modified: 19 April, 2023, 03:03 pm
নিউইয়র্কের টাইমস স্কয়ার। ছবি: সংগৃহীত

আরও একবার বিশ্বের সবচেয়ে ধনী শহরের তকমা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। গ্লোবাল ওয়েলথ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনারস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২৩ সালে নিউইয়র্কেই সবচেয়ে বেশি ৩ লাখ ৪০ হাজার মিলিয়নিয়ারের বসবাস।

এদিকে তালিকায় নিউইয়র্কের পরেই রয়েছে টোকিও এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া। এ দুটি শহরে যথাক্রমে ২ লাখ ৯০ হাজার ৩০০ এবং ২ লাখ ৮৫ হাজার মিলিয়নিয়ার রয়েছেন।

'ওয়ার্ল্ড'স ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট-২০২৩' শীর্ষক প্রতিবেদনে সারা বিশ্বের নয়টি অঞ্চলের (আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিআইএস, পূর্ব এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া) ৯৭টি দেশের নাম উঠে এসেছে। এই দেশগুলোতেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলো।

প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রেরই চারটি শহর এ তালিকায় জায়গা করে নিয়েছে- নিউইয়র্ক, দ্য বে এরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো। চীনের দুটি শহর (বেইজিং ও সাংহাই) রয়েছে এই তালিকায়।

তবে এবছরের তালিকায় চতুর্থ স্থানে নেমে গিয়েছে লন্ডন। লন্ডনে বর্তমানে ২ লাখ ৫৮ হাজার 'হাই-নেট-ওর্থ' বা উচ্চ বিত্তশালী বাসিন্দা রয়েছেন। লন্ডনের পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে উচ্চ বিত্তশালী বাসিন্দার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১০০। একসময় সবচেয়ে বেশি মিলিয়নিয়ারের শহর বলে লন্ডনের খ্যাতি ছিল, কিন্তু গত ২০ বছরে তা হ্রাস পেয়েছে।

বর্তমানে বিশ্বের ৩ লাখ ৪০ হাজার মিলিয়নিয়ার, ৭২৪ জন সেন্টি-মিলিয়নিয়ার এবং ৫৮ জন বিলিয়নিয়ারের বাস 'দ্য বিগ অ্যাপল'-এ(নিউইয়র্ক সিটির ডাকনাম)। এছাড়াও, মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে বিশ্বের সর্ববৃহৎ দুটি স্টক এক্সচেঞ্জও (দ্য নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, দ্য নাজডাক স্টক মার্কেট) নিউইয়র্কে অবস্থিত।

ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইনস ও স্টেটেন আইল্যান্ড মিলিয়ে নিউইয়র্ক শহর। ম্যানহাটনের ফিফথ এভিনিউসহ বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিছু রেসিডেন্সিয়াল স্ট্রিট রয়েছে নিউইয়র্কে, যেখানে প্রাইম অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটার জায়গার দাম ২৭ হাজার ডলারেরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

Related Topics

টপ নিউজ

নিউইয়র্ক / শহর / ধনী / মিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net