Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
চীনা বেলুন নিয়ে 'সুর বদল' বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
10 February, 2023, 04:20 pm
Last modified: 10 February, 2023, 04:23 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

চীনা বেলুন নিয়ে 'সুর বদল' বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

৪০টি 'বন্ধুরাষ্ট্র'কে সতর্ক করেছে আমেরিকা।
হিন্দুস্তান টাইমস
10 February, 2023, 04:20 pm
Last modified: 10 February, 2023, 04:23 pm

মার্কিন কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়নে চীনকে আক্রমণ শানিয়েছিলেন। আর এবার চীন নিয়ে কিছুটা যেন সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন দাবি করলেন, মার্কিন আকাশসীমায় চলে আসা চীনা বেলুন দেশের নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে বড় কোনো হুমকি ছিল না। চীনের সঙ্গে এই নিয়ে আলাপচারিতা জারি রাখার প্রচেষ্টা জারি রেখেছেন বাইডেন। দুই দেশের মধ্যে উত্তেজনা যাতে না বাড়ে, সেই দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে বাইজেন জানিয়ে দিয়েছেন যে চীনা বেলুনকে গুলি করে নামানোর বিষয়ে তাঁর কোনো অনুতাপ নেই। বাইডেন বলেন, 'এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমাদের আকাশসীমায় চলে এসেছিল চীনা বেলুনটি। আমাদের আকাশসীমায় কিছু এলে আমরা যা ইচ্ছে করতে পারি।'

সম্প্রতি আমেরিকার আকাশে উড়তে থাকা চীনা বেলুনটিকে মিসাইল ছুড়ে সমুদ্রে নামিয়েছে বাইডেন প্রশাসন। এবার সেই বেলুন নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক রিপোর্টে। রিপোর্টে দাবি করা হয়, ভারত ও জাপানসহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চীনের এই 'গুপ্তচর' বেলুন। এই আবহে ৪০টি 'বন্ধুরাষ্ট্র'কে সতর্ক করেছে আমেরিকা।

উল্লেখ্য, প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চীনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং চীনের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চীন সফর বাতিল করেছেন।

এদিকে চীনের দাবি, বেলুনটি তাদেরই। কিন্তু তা উড়তে উড়তে হাওয়ায় কোনোভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো যোগ নেই বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বেলুনটিকে গুলি করে ভূপতিত করার বিষয়ে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছে বেইজিং। চীন জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছে।

এই আবহে কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের ভাষণে সরাসরি হুঁশিয়ার করেন চীনকে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি চীনের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বিশ্বের উপকার হতে পারে সেখানে চীনের সঙ্গে কাজ করব। তবে কোনো ভুল করবেন না। আমরা গত সপ্তাহে যা দেখলাম, তারপর স্পষ্ট করে দিয়েছি, চীন যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কাজ করব। এবং আমরা তা-ই করেছি।'

Related Topics

টপ নিউজ

চীনা বেলুন / যুক্তরাষ্ট্র / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net