Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আইএমএফ’র সাহায্য পেতে ‘কঠিন শর্ত’ মানতে হবে পাকিস্তানকে: ১০ পর্যালোচনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 February, 2023, 03:55 pm
Last modified: 05 February, 2023, 04:02 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

আইএমএফ’র সাহায্য পেতে ‘কঠিন শর্ত’ মানতে হবে পাকিস্তানকে: ১০ পর্যালোচনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সহায়তা পেতে পাকিস্তানকে ‘কঠিন শর্ত’ পূরণ করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের রিজার্ভ সংকট ও আইএমএফ-এর ঋণের নিয়ে যে বিষয়গুলো জানা প্রয়োজন- 
টিবিএস ডেস্ক
05 February, 2023, 03:55 pm
Last modified: 05 February, 2023, 04:02 pm
প্রতীকী ছবি / এনডিটিভি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সহায়তা পেতে পাকিস্তানকে 'কঠিন শর্ত' পূরণ করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

রিজার্ভ সংকটে পড়া পাকিস্তান ও আইএমএফ-এর ঋণের নিয়ে যে বিষয়গুলো জানা প্রয়োজন- 

১। পাকিস্তানের অর্থনীতি নিয়ে নবম পর্যালোচনার পর, অর্থাৎ ৯টি আলোচনার পর দেশটিকে ১.১ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে আইএমএফ। বিশেষজ্ঞরা বলছেন, এটি পাকিস্তানের জন্য অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকেও দ্বিপাক্ষিক ঋণের পথকে প্রশস্ত করবে। আইএমএফ চাচ্ছে, পাকিস্তান সরকার যেন দেশের রাজস্ব বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

২। পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক পরিকাঠামো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনায় অংশ নেবে আইএমএফ। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সমোঝতায় আসা সম্ভব হলে, স্টাফ লেভেল বা কর্মী পর্যায়ে একটি চুক্তিতে স্বাক্ষর করবে তারা।

৩। ঋণ পেতে হলে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তানকে; যাতে করে আইএমএফ দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলার কৌশলে সন্তুষ্ট হয়।

৪। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইএমএফ আশা করছে, পাকিস্তান সরকার শীঘ্রই দেশের বিশাল ফিস্ক্যাল গ্যাপ আর্থিক ব্যবধান পূরণে পদক্ষেপ নেবে।

৫। এরমধ্যে একটি প্রস্তাব হল- পেট্রোলিয়ামের শুল্ক লিটারপ্রতি ২০ থেকে ৩০ রুপি বাড়ানো। এতে পেট্রোলিয়ামের বর্তমান দাম ৫০ রুপি থেকে বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে উন্নীত হবে। এমনিটিই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

৬। আরেকটি প্রস্তাব হল- পেট্রোলিয়াম, তেল এবং লুব্রিকেন্ট (পিওএল)-এর মতো পণ্যে ১৭ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) বসানো। "... অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জিএসটি হার ১ শতাংশ বাড়িয়ে ১৭ থেকে ১৮ শতাংশ করা," নাম প্রকাশ না করে সূত্রের বরাত এ তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল৷

৭। সংক্ষিপ্ত বাজেটের মাধ্যমে পাকিস্তান চিনিযুক্ত কোমল পানীয়ের আবগারি শুল্কের (ফেডারেল) হার ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ পর্যন্ত করতে পারে।

৮। পাকিস্তানের ফেডারেল বোর্ড অফ রেভিনিউ সিগারেটের ওপর আবগারি শুল্ক বাড়ানোর পরামর্শ দিয়েছে।

৯। এছাড়া, বেশি বেতনের সরকারি কর্মচারীদের সম্পদের তথ্য চেয়েছে দেশটির রাজস্ব বোর্ড। এই তথ্য ফেডারেল বোর্ড অফ রেভিনিউ এবং ব্যাংক পর্যালোচনা করবে।

১০। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত অর্থ সপ্তাহের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬.১ শতাংশ কমে মাত্র ৩.০৯ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে, যা প্রায় বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

সূত্র: এনডিটিভি
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তানে রিজার্ভ সংকট / পাকিস্তান / আইএমএফ / রিজার্ভ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net