Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিলামে ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হলো স্টিভ জবসের পুরনো বের্কেনস্টক স্যান্ডেল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2022, 02:45 pm
Last modified: 16 November, 2022, 05:22 pm

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

নিলামে ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হলো স্টিভ জবসের পুরনো বের্কেনস্টক স্যান্ডেল

নিলামে ওঠার পর ধারণা করা হয়েছিল, অন্তত ৬০ হাজার ডলার দাম তো উঠবেই। তবে আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে জুতো জোড়াটি।
টিবিএস ডেস্ক
15 November, 2022, 02:45 pm
Last modified: 16 November, 2022, 05:22 pm

এক জোড়া 'সেকেন্ডহ্যান্ড' (ব্যবহৃত) জুতোর জন্য কত টাকা খরচ করবেন আপনি? অনেকে হয়তো অন্যের ব্যবহার করা জিনিস কিনবেনই না। কিন্তু এখানে যে সেকেন্ডহ্যান্ড জুতোটির কথা হচ্ছে, সেটি সাধারণ কোনো মানুষের নয়। জুতো জোড়াটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের।

নিলামে ওঠা তার বের্কেনস্টক অ্যারিজনা ব্র্যান্ডের একজোড়া স্যান্ডেল বিক্রি হয়েছে ২ লাখ মার্কিন ডলারের বেশিতে।

সপ্তাহান্তে জুতোটি নিলামে ওঠার পর ধারণা করা হয়েছিল, অন্তত ৬০ হাজার ডলার দাম তো উঠবেই। তবে আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৩ লাখ ১ হাজার ৮৬৮ টাকা) বিক্রি হয়েছে জুতো জোড়াটি। নিলাম ঘর জুলিয়ানস অকশনস জানিয়েছে এ তথ্য। খবর সিএনএন-এর।

বিক্রির আগে ক্যালিফোর্নিয়ার অকশন হাউসটি জানায়, নিলামে ওঠা জবসের স্যান্ডেলজোড়া বেশ পুরোনো এবং এটি খুব ভালোভাবে ব্যবহৃত। তবে এখনও এটি অক্ষত রয়েছে। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে '৮০-এর দশকে এই স্যান্ডেলজোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। তার বাড়ির সাবেক ব্যবস্থাপক মার্ক শেফের কাছে মিলেছিল এই জুতোর সন্ধান।

ছবি: সিএনএন

বছরের পর বছর ধরে ব্যবহার করায় স্টিভ জবসের পায়ের ছাপও বসেছে জুতো জোড়ার ওপরে। এমন তথ্য দেওয়া হয়েছে অকশন হাউসের ওয়েবসাইটে।

অন্য জুতো-স্যান্ডেলের চেয়ে বের্কেনস্টকের আলাদা কিছু বৈশিষ্ট রয়েছে। জার্মানভিত্তিক এই ব্র্যান্ডের জুতো তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার এবং সোয়েড চামড়া। অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি এই জুতোগুলো পরতে বেশ আরাম। মূলত একারণেই স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতো-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন। 

জুলিয়ানস অকশন হাউসের 'আইকনস অ্যান্ড আইডলস: রক এন রোল' পাবলিক সেল-এ জুতাজোড়াটি বিক্রি হয়েছে। সেখানে জবসের এই বের্কেনস্টক ছাড়াও এলভিস প্রিসলি, কার্ট কোবেইন এবং জন লেনন সহ সঙ্গীতশিল্পী ও পপ তারকাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন, পোশাক, বাদ্যযন্ত্র এবং গয়না রাখা হয়েছিল। 

Related Topics

টপ নিউজ

স্টিভ জবস / অ্যাপল / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net