Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
শশী থারুরকে হারিয়ে কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
19 October, 2022, 03:45 pm
Last modified: 19 October, 2022, 03:47 pm

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল

শশী থারুরকে হারিয়ে কংগ্রেস সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের দীর্ঘ ১৩০ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় দলিত নেতা হিসেবে এই পদে আসীন হলেন।
হিন্দুস্তান টাইমস
19 October, 2022, 03:45 pm
Last modified: 19 October, 2022, 03:47 pm
ছবি: কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে। ছবি: এএনআই

আজ নয়া 'অধিনায়ক' হিসেবে মল্লিকার্জুন খাড়গেকে বেছে নিল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে লড়াই করতে হবে খাড়গের নেতৃত্বাধীন কংগ্রেসকে। প্রায় সাড়ে ৯ হাজার ডেলিগেটের ভোটের মধ্যে ৭ হাজারেরও বেশি ভোট যায় খাড়গের ঝুলিতে। প্রতিদ্বন্দ্বী শশী থারুর পান মাত্র ১,০০০ ভোট।

উল্লেখ্য, ১৩০ বছরের দীর্ঘ ইতিহাসে কংগ্রেসে আজ পর্যন্ত ৪১ জন সভাপতি হয়েছেন। মল্লিকার্জুন খাড়গে তাদের মধ্যে দ্বিতীয় দলিত হিসেবে দলের সর্বোচ্চ পদে আসীন হলেন আজ। এর আগে ২০০০ সালে শেষবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেস সভাপতি পদের জন্য। সেবার জগজীবন রামকে হারিয়ে সভাপতি হয়েছিলেন সনিয়া গান্ধী। এরপর থেকে পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস সভাপতি থেকেছেন কোনো এক গান্ধী। তবে ২০২২ সালে শেষমেষ সেই ধারাবাহিকতা ভাঙল।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও কংগ্রেসের রাশ গান্ধীর হাতেই থাকবে বলে মনে করছে ভারতের রাজনৈতিক মহল। গান্ধীদেরকে সঙ্গে নিয়েই নতুন সভাপতিকে দল পরিচালনার কাজ করতে হবে, এই ইঙ্গিত দিয়ে রেখেছেন খাড়গে। নিজেকে গান্ধীদের 'রিমোট কন্ট্রোল' বলতে নারাজ হলেও দল এবং দেশে গান্ধীদের ভূমিকা নিয়ে সরব থেকেছেন খাড়গে। এদিকে নিজের হার মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী খাড়গেকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শশী থারুর।

এদিকে আজ নির্বাচনের ফল প্রকাশের আগেই মল্লিকার্জুন খাড়গেকে দলের সভাপতি বানিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। আজ কংগ্রেসে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রাহুল গান্ধী বলেন, 'আমার ভূমিকা নির্ধারণ করবেন কংগ্রেস সভাপতি…খাড়গেজিকে জিজ্ঞাসা করুন।' উল্লেখ্য, রাহুল যখন এই মন্তব্য করেছিলেন তখনও কংগ্রেস সভাপতি পদের নির্বাচনের ফল প্রকাশ হয়নি।

Related Topics

টপ নিউজ

ভারত / কংগ্রেস / কংগ্রেস নেতা / কংগ্রেস সভাপতি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net