Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার বোমা হামলা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 October, 2022, 03:40 pm
Last modified: 10 October, 2022, 03:42 pm

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার বোমা হামলা

টিবিএস ডেস্ক
10 October, 2022, 03:40 pm
Last modified: 10 October, 2022, 03:42 pm

আজ সোমবার সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা হামলা শুরু করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতু বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের শহরগুলোয় বোমা বিস্ফোরণ শুরু হয়। 

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে রয়টার্স ও বিবিসি। 

দেশটির পশ্চিমের এল্ভিভ, টারনোপিল, ঝাইট্মির থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরদ অঞ্চলের সীমান্তেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 

কিয়েভের ব্যস্ততম এলাকায় হামলায় একাধিক হতাহত ও ৮ জন বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে বিবিসি। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পরপর রাস্তার মধ্যে আগুনে জ্বলতে থাকা কিছু গাড়ির পাশে রাস্তার মধ্যে জিনস পরিহিত এক লোক পড়ে ছিলেন। এক পার্কে আহত এক নারীর ক্ষততে প্রাথমিক চিকিৎসা দিতে কাপড় কাটছিলেন এক সৈনিক। পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আরেক নারী। 

শহরের পুলিশের বরাতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত পাঁচজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সকালে বোমা হামলা শুরু হওয়ার পর থেকেই অনেকে দৌড়ে পার্শ্ববর্তী মেট্রো স্টেশন আর গ্যারেজে আশ্রয় নেয়। 

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, 'তারা আমাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে।"

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইট করে লিখেছেন, "পুতিনের একমাত্র কৌশল হলো ইউক্রেনের শান্তিপূর্ণ শহরে ত্রাস সৃষ্টি করা, তবে তিনি ইউক্রেনকে ধ্বংস করতে পারবেন না। যারা শান্তি আলোচনা করতী চায় তাদের প্রতি পুতিনের প্রতিক্রিয়া এমনই। পুতিনের একজন সন্ত্রাসী যিনি মিসাইল দিয়ে কথা বলেন"। 

হামলায় বেশ কিছু অবকাঠামো আর রাস্তার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় যাপোরিঝঝিয়া শহরের আরেকটি অ্যাপার্ট্মেন্ট বিল্ডিং ধসে গেছে। অঞ্চলটির গভর্নর ওলেকসান্দার স্তারুখ আজ সকালে জানিয়েছেন, অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর আগে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর পুতিন একে সন্ত্রাসী হামলা ঘোষণা দেয়, ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলের এক ভিডিওতে তিনি বলেন, ইউক্রেনের স্পেশাল সার্ভিসের নির্দেশে এ হামলা হয়েছে। 

ইউক্রেন সেতুতে বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বার্তা দেয় দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net