Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ড্রাগ টেস্ট করিয়েছি: পার্টি বিতর্কের পর জানালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 August, 2022, 09:15 pm
Last modified: 20 August, 2022, 11:18 am

Related News

  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

ড্রাগ টেস্ট করিয়েছি: পার্টি বিতর্কের পর জানালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় পার্টিতে নাচছেন ফিনিশ প্রধানমন্ত্রী। এরপর বিরোধীদের সমালোচনার শিকার হন তিনি। বিরোধীরা তার ড্রাগ টেস্ট করানোর দাবি জানায়।
টিবিএস ডেস্ক
19 August, 2022, 09:15 pm
Last modified: 20 August, 2022, 11:18 am
ছবি: রয়টার্স

এক ফিনিশ পপ তারকার সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, তিনি ড্রাগ টেস্ট নিয়েছেন।  

এ সপ্তাহে একটি পার্টিতে নাচের ভিডিও প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন ৩৬ বছর বয়সি সানা মেরিন। ভিডিও প্রকাশ্যে আসার পর কয়েকজন রাজনীতিবিদ সানা মেরিনের ড্রাগ টেস্ট করানোর দাবি জানান।

শুক্রবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মারিন জানিয়েছেন, শুক্রবারই তিনি ড্রাগ টেস্ট করিয়েছেন। টেস্টের ফল আগামী সপ্তাহে আসতে পারে।

সংবাদ সম্মেলনে মারিন পুনরায় কোনো ধরনের মাদক নেওয়ার কথা অস্বীকার করেন।

শুক্রবার হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি বেআইনি কিছু করিনি।' 

যেকোনো ধরনের উদ্বেগ নিরসনের জন্য ড্রাগ টেস্ট নিয়েছেন জানিয়ে মারিন বলেন, 'টিনেজ বয়সেও আমি কোনো ধরনের মাদক নিইনি।' 

ছবি: টুইটার থেকে সংগৃহীত

সাংবাদিকরা এ সময় ২০১৯ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, এরকম পার্টিতে থাকা অবস্থায় হঠাৎ প্রয়োজন দেখা দিলে তিনি সরকারি সিদ্ধান্ত নিতে পারবেন কি না।

জবাবে সানা মারিন বলেন, 'হুট করে মাঝ রাতে স্টেট কাউন্সিল প্যালেসে যাওয়ার মতো পরিস্থিতি কখনও সৃষ্টি হয়েছে কি না আমি মনে করতে পারছি না।' 

তিনি আরও বলেন, 'আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অক্ষতই ছিল বলে মনে করি। যেদিন পার্টি করছিলাম, সেদিন কোনো মিটিং ছিল না।'

সানা মারিন স্বীকার করেন, তার ছবি তোলা হচ্ছিল এটা তিনি জানতেন। কিন্তু সেসব ছবি ও ভিডিও প্রকাশ্যে চলে আসায় তিনি বিচলিত হয়েছেন।

তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি অবসর আর কাজের সময়ের পার্থক্য মানুষ বুঝতে পারে।'

সানা মারিন একসময় ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী; যদিও সেই খেতাব এখন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের দখলে।  

তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই রাখঢাক করেননি সানা মারিন। প্রায়ই বিভিন্ন পার্টি বা সঙ্গীত উৎসবে দেখা ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি মনে করেন না যে তার আচরণে পরিবর্তন আনা দরকার। 'আমি আগেও যা ছিলাম, এখনও সেই মানুষটিই আছি। পরেও তাই থাকবো। আর সেটা সবাই মেনে নেবেন বলেই আমার প্রত্যাশা।'

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ফিনল্যান্ড / সানা মারিন / ফিনিশ প্রধানমন্ত্রী / পার্টি / ভাইরাল ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামে গেস্টহাউসে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net