Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘পেট্রল নয়, বিনিয়োগকারীদের খাদ্যের দাম নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
19 July, 2022, 07:25 pm
Last modified: 19 July, 2022, 07:32 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে

‘পেট্রল নয়, বিনিয়োগকারীদের খাদ্যের দাম নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত’

বিনিয়োগকারীদের সতর্ক করে এমন মন্তব্য করেছেন আমেরিকার (যুক্তরাষ্ট্র) বিখ্যাত বিনিয়োগ সংস্থা- ব্ল্যাকরক- এর প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক।  
টিবিএস ডেস্ক 
19 July, 2022, 07:25 pm
Last modified: 19 July, 2022, 07:32 pm
ইউক্রেনের রয়েছে বিস্তীর্ণ উর্বর কৃষিজমি। ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

জ্বালানি তেল ও খনিজের মূল্য নাটকীয় হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত বিনিয়োগকারীরা। এতে করে তারা খাদ্যপণ্যের দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রভাবকে যথেষ্ট গুরুত্ব সহকারে না দেখার মতো বিপজ্জনক ভুল করছেন। বিনিয়োগকারীদের সতর্ক করে এমন মন্তব্য করেছেন আমেরিকার (যুক্তরাষ্ট্র) বিখ্যাত বিনিয়োগ সংস্থা- ব্ল্যাকরক- এর প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক।  

যুক্তরাজ্যের বিখ্যাত গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ল্যারি বলেছেন, 'খাদ্য (সরবরাহ ও দাম) নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হচ্ছে না। এটা শুধু মূল্যস্ফীতির বিষয় নয়। এ থেকে ভূরাজনৈতিক (অস্থিতিশীলতার) যে পরিণতি সৃষ্টি হতে পারে তাও বিবেচনায় রাখার মতো'। 

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। ফলে চলতি বছর সব ধরনের জ্বালানিসহ পেট্রোলিয়াম-জাত পণ্যের দাম বেড়েছে- যেগুলি কৃষিকাজে ব্যবহার হতো। ডিজেলের মূল্য বাড়ায় আর সব পণ্যের মতো খাদ্য পরিবহনের খরচও বেড়েছে।  

তা ছাড়া, ইউক্রেন একটি প্রধান উৎপাদক দেশ হওয়ায়–চরম আঘাত এসেছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের দামে।

এদিকে জ্বালানি তেল আমদানির বাড়তি ব্যয়ের চাপে দিশেহারা অনেক উন্নয়নশীল দেশ। জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি পর্যায়ে। এতে চাহিদা কমার অনুমান থেকে চলতি সপ্তাহে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সে তুলনায় কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কমছে না, বরং শীর্ষ অবস্থানেই রয়েছে।   

দুনিয়ার শীর্ষ অর্থনীতি আমেরিকার ভোক্তারাও বাড়তি দামের শিকার। জুন মাসের মার্কিন ভোক্তামূল্য সূচকে মুরগি ও আটার দাম বার্ষিক হিসাবে ২০ শতাংশ বেশি ছিল। 

এনিয়ে ল্যারি ফিঙ্ক বলেছেন, 'গ্যাসোলিনের দাম নিয়েই আমরা বেশি কথা বলি, কারণ তাতে আমেরিকান ভোক্তারা বেশি প্রভাবিত হন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো খাদ্য। ইউক্রেনে বিপুল পরিমাণ কৃষিজমি যুদ্ধের কারণে ধবংস হয়েছে। বৈশ্বিক পর্যায়ে সারের দাম প্রায় ১০০ শতাংশ বেড়েছে, অতিরিক্ত এ মূল্যের কারণে কৃষিতে সারের ব্যবহার কম হচ্ছে। ফলস্বরূপ; বৈশ্বিক ফসল উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।' 

জ্বালানির মূল্য কিছুটা কমায় মার্কিন গাড়িচালকরা পাম্প পর্যায়ে কম দামে কেনার সুযোগ পেতে শুরু করেছেন। সে তুলনায় ভোগ্যপণ্য উৎপাদক কোম্পানিগুলোকে উচ্চ উৎপাদন খরচের ভার বহন করেই চলতে হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে। খরচ না কমার আরেক কারণ সারের দাম বেশি থাকা। কৃষকের উৎপাদন খরচ একারণে বেশি হওয়ায় ভোক্তা পর্যায়েও স্বস্তির ছাপ মিলছে না। উচ্চ খরচ ও কম বিক্রিবাট্টার চাপে রয়েছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকারক কোম্পানিগুলো। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাংক এক পূর্বাভাসে বলেছিল, চলতি বছর খাদ্যের বৈশ্বিক দাম ২০ শতাংশ বা শিল্পের কাঁচামালের চেয়েও শক্তিশালীভাবে বাড়বে।  

এর অভিঘাত সবচেয়ে মারাত্মক আফ্রিকায়। মহাদেশটি সার্বিকভাবে ইউক্রেন থেকে শস্য আমদানি ও স্থানীয়ভাবে উৎপাদনের ওপর নির্ভরশীল। আফ্রিকায় এখন সারের দাম ৩০০ শতাংশ বাড়তি। পুরো মহাদেশে ২০ লাখ মেট্রিক টন খাদ্যের ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক।  

ঘাটতি পূরণে কৃষকদের অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে উন্নয়ন সহযোগীটি, যার আওতায় দেওয়া হবে ১৫০ কোটি ডলার। তারপরও চলতি বছর মোট ফসল উৎপাদন ২০ শতাংশ কম হওয়ার বিষয়ে সতর্ক করেছে।  

গত শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, 'খাদ্য নিরাপত্তার বিষয়ে পৃথিবী এক চরম প্রতিকূল সময়ের সম্মুখীন'। এসময় তিনি জি-২০ দেশগুলির প্রতি অতিরিক্ত খাদ্য মজুদ বন্ধ রাখতে এবং রপ্তানি নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানান। যেসব দেশ খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় হিমশিম খাচ্ছে তাদেরকে অতিরিক্ত আর্থিক সহায়তা দানের আহ্বানও জানান জ্যানেট।   

একই উদ্বেগের কথা এ সপ্তাহে বলেছেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও আমেরিকার অন্যতম দানবীর বিল গেটস। গেটস বলেন- ইউক্রেন যুদ্ধের কারণে গম, ভোজ্যতেল এবং অন্যান্য খাদ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় খাদ্যের বৈশ্বিক মূল্যকে শক্তিশালী করছে, এতে স্বল্প-আয়ের দেশগুলিতে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বাড়বে, তৈরি হবে (সামাজিক ও রাজনৈতিক) অস্থিতিশীলতা'।

এক ব্লগপোস্টে তিনি লিখেছেন যে, এ অবস্থায় আফ্রিকায় স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে 'আরও অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন'।  


  • সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস 
     

Related Topics

টপ নিউজ

ল্যারি ফিঙ্ক / বিনিয়োগ / বিশ্ব অর্থনীতি / খাদ্য নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চতায় বিনিয়োগকারীরা
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net