Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি

বিনোদন

ইন্ডিয়া ডট কম
29 September, 2025, 11:55 am
Last modified: 29 September, 2025, 11:58 am

Related News

  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি

তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সংগীতশিল্পী
ইন্ডিয়া ডট কম
29 September, 2025, 11:55 am
Last modified: 29 September, 2025, 11:58 am
লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

লতা মঙ্গেশকর এখন আর নেই, কিন্তু তার কীর্তি চিরকাল বেঁচে থাকবে। তার অনুপস্থিতিতেও তার কণ্ঠের সুর সংগীতপ্রেমীদের কানে মধুর মতো বাজে এবং শান্তি দেয়। গতকাল ছিল 'সুরের কোকিল' খ্যাত লতা মঙ্গেশকের জন্মদিন।

লতা মঙ্গেশকর ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। গতকাল তার জন্মদিনে সারা বিশ্বে ভক্তরা তাকে স্মরণ করেছেন।

তার বিভিন্ন সম্বোধন রয়েছে—'সুরের কোকিল', 'সুর সম্রাজ্ঞী', 'জাতির কণ্ঠ', 'ভারত কোকিল', এবং 'সাহারা কণ্ঠ'। তবে তার আসল নাম ছিল হিমা মঙ্গেশকর। পরে তার বাবা দীননাথ মঙ্গেশকর নাম পরিবর্তন করে তাকে 'লতা' রাখেন।

লতা ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন। তার বাবা ছিলেন খ্যাতনামা শাস্ত্রীয় গায়ক ও থিয়েটার শিল্পী। সেই কারণে লতা খুব কম বয়স থেকেই সংগীত জগতে পা রাখেন।

মাত্র তেরো বছর বয়সে লতা তার পিতাকে হারান। পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক সমস্যা দেখা দেয়, যার কারণে তাকে হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করতে হয়।

লতা মঙ্গেশকর তার ক্যারিয়ারের শুরুতেই অভিনয়ও করেছেন। তার প্রথম ছবি ছিল ১৯৪২ সালে মুক্তিপ্রাপ্ত 'পাহেলি মঙ্গলা গৌরি', যেখানে তিনি স্নেহপ্রভা প্রধানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন। পরে তিনি 'মাঝে বাল', 'গজভাউ', 'বড়ি মা', 'চিমুকলা সংসার', 'মান্দ'সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন।

প্রথমে লতা মাত্র ২৫ টাকার পারিশ্রমিক পান। কিন্তু ধীরে ধীরে তার জনপ্রিয়তা ও কণ্ঠের জাদু সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। ১৯৭০-এর দশকে তিনি শিল্প জগতে অন্যতম দামী গায়িকা হিসেবে পরিচিত হন। তার পারিশ্রমিক এত বেশি ছিল যে অনেক সময় ছবির প্রযোজকরা তাকে কাস্ট করতে পারতেন না। এমনকি এক সময়ে সুপারস্টারদের চেয়েও তার পারিশ্রমিক বেশি ছিল।

লতা মঙ্গেশকরের কণ্ঠে ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান রেকর্ড রয়েছে। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।

১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সংগীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দ'অনার অফিসারের খেতাবে ভূষিত করে।

তিনি অর্জন করেছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, চারটি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ফিল্মফেয়ার পুরস্কার, দুটি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত পরিবেশন করেন।

 

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর / সুপারস্টার / পারিশ্রমিক / সংগীতশিল্পী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • আশা 
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net