Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2026, 02:40 pm
Last modified: 06 October, 2026, 03:32 pm

Related News

  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • ‘লিফট শুধু আমাদের জন্যই নষ্ট থাকে’: ৬তলায় সিঁড়ি দিয়ে ওঠানোয় বিচারকের কাছে পলকের ক্ষোভ, পরে নামানো হয় লিফটে

আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে

আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে পালিয়ে যান এই আসামি।
টিবিএস রিপোর্ট
06 October, 2026, 02:40 pm
Last modified: 06 October, 2026, 03:32 pm
ছবি: টিবিএস

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে কৌশলে হাতকড়া খুলে মো. শরিফুল ইসলাম (২৮) নামের এক আসামি আবারও পালিয়ে গেছেন। এর আগে, ২০২৫ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে যান একই আসামি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে পালিয়ে যান এই আসামি।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'ঘটনা সত্য। আজকে একটা মামলায় হাজিরা জন্য তাকে আদালতের এজলাসে ওঠানো হয়। তার হাতে হাতকড়া পড়ানো ছিল। কৌশলে আসামি পালিয়ে যায়।' 

তিনি আরও বলেন, 'এর আগে এই আসামি একবার পালিয়ে গেছেন। আজকে সেই মামলায় হাজিরার জন্য দিন নির্ধারণ ছিল। তাকে গ্রেপ্তারের কার্যক্রম চলছে। আশা করি খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে।' 

পালানো আসামি সম্পর্কে পুলিশের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কোতয়ালী মডেল থানার মামলা নং-১৭(৬)/২৫, ধারা-২২৪ পেনাল কোডের আসামি মো. শরিফুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সিএমএম আদালতের ডিউটি বণ্টন অনুযায়ী কনস্টেবল মো. আব্দুল আলিম আসামিকে সকাল ১০ টা ২৫ মিনিটে সিএমএম ৭ নম্বর আদালতে হাজির করেন। আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে কাঠগড়ার শিকের সঙ্গে আটকানো হয়।

আরও বলা হয়, পরে কনস্টেবল আদালতের বারান্দায় অবস্থান করলে দুপুর ১২টা ৩০ মিনিটে আসামি আদালত থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এজলাসের কাঠগড়ার শিকের সঙ্গে হ্যান্ডকাফ ঝোলানো অবস্থায় পাওয়া যায়। আসামিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায় মো. শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর একই বছরের ১ অক্টোবর ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আসামি শরিফুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে।রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শরিফুল ইসলাম। বর্তমানে ওই মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। 

Related Topics

টপ নিউজ

আদালত / আসামি / পালালেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
  • ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • ‘লিফট শুধু আমাদের জন্যই নষ্ট থাকে’: ৬তলায় সিঁড়ি দিয়ে ওঠানোয় বিচারকের কাছে পলকের ক্ষোভ, পরে নামানো হয় লিফটে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net